প্রথম ওয়ানডেতে খেলবেন তো তামিম?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ১৭:৫১আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৭:৫১

কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচটিতে খেলেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হ্যামস্ট্রিং চোটে নতুন করে যেন ঝুঁকিতে না পড়তে হয়, সে কারণেই মাঠে নামেননি অভিজ্ঞ ওপেনার। পুরো সিরিজে না থাকলেও তামিম জানিয়েছেন, ডানেডিনে প্রথম ওয়ানডেতেই খেলার মতো ফিট তিনি।

ইতোমধ্যেই তামিমের এমআরআই করানো হয়েছে। রিপোর্টে খারাপ কিছু আসেনি। তামিম নিজেও বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আশা করছি, প্রথম ম্যাচ থেকেই খেলবো। আমার দুটি সমস্যা ছিল। শেষটা হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিংয়ের অবস্থা এখন ভালো, আজ প্রস্তুতিতে ছিলাম। আগামীকালও প্রস্তুতিতে থেকে সব ধরনের কাজ করবো।’

বৃহস্পতিবার তামিম অনুশীলনে ফিরলেও খুব সতর্ক ছিলেন মাঠে। তবে শনিবার নামার আগের দিন শুক্রবার পুরোদমে অনুশীলন করবেন বলে জানিয়েছেন, ‘(প্রথম ওয়ানডেতে) খেলার সম্ভাবনা অনেক বেশি। আজ ভালো অনুশীলন করেছি। কাল পূর্ণ শক্তি দিয়ে অনুশীলন করবো। আমি আশাবাদী প্রথম ম্যাচে খেলার জন্য।’

অধিনায়ক হিসেবে তামিমের অভিষেক হলেও দেশের বাইরে এবারই নেতৃত্ব দিচ্ছেন। এর আগে ২০১৯ বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সফর করলেও আনুষ্ঠানিক বিদেশ এবারই তার অধিনায়কত্ব শুরু। তাই প্রথম সফরে জয়ের জন্য সর্বোচ্চ দেওয়ার ইচ্ছা তামিমের, ‘নিউজিল্যান্ডে কখনোই আমরা ভালো কিছু করতে পারিনি। এখানে ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটা অসাধারণ একটি অর্জন হবে। আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা রয়েছে যে, আমাদের ভালো করতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে আমি কথা বলে দেখেছি, তারা খুব পজিটিভ। এটা খুবই ভালো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম