বাংলাদেশের একাদশে কারা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ০৪:০১আপডেট : ২০ মার্চ ২০২১, ০৪:১৮

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে এখনও জয়ের দেখা নেই বাংলাদেশের। এবার তামিম ইকবালরা গেছেন অতীতের ব্যর্থতা ঘোচাতে। সেই মিশনে আজ (শনিবার) প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ডানেডিনের কন্ডিশন মাথায় রেখে টস জিতে বোলিং নিতে দ্বিতীয়বার ভাবেননি কিউই অধিনায়ক টম ল্যাথাম।

টস হেরে কিছুটা হতাশই হয়তো তামিম। কেননা টস পরবর্তী বক্তব্যে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। তামিম এবারের সফরে সবচেয়ে বেশি আস্থা রাখছেন তার পেসারদের ওপর। তাই একাদশে রয়েছেন তিন পেসার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

সুযোগ হয়নি অভিজ্ঞ রুবেল হোসেনের। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের খেলার কথা শোনা গেলেও তিনিও একাদশে জায়গা পাননি। তবে অভিষেক হয়ে গেছে স্পিনার মেহেদী হাসানের। আরেক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তিনি স্পিন বিভাগ সামলাবেন।

নিউজিল্যান্ড আগেই জানিয়ে রেখেছিল, ডানেডিনে অভিষেক হবে তাদের তিন ক্রিকেটারের। সেই কথা অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে প্রথমবার নামছেন দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের সঙ্গে অলরাউন্ডার ড্যারিল মিচেল।

নিউজিল্যান্ডের মাটিতে এবার ইতিহাস পাল্টানোর মিশন নিয়েই নামছে সফরকারীরা। কারণ কিউইদের মাটিতে কখনোই জয়ের দেখা পায়নি বাংলাদেশ! তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছে ২৬টি। অথচ একটি ম্যাচেও বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। অদেখা সেই জয় পেতেই এবার মরিয়া বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), উইল ইয়াং, জেমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম