আমি বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হবো: সাকিব

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২১, ১১:১৬আপডেট : ২১ মার্চ ২০২১, ১১:২৩

ক্রিকেট ছেড়ে দিলে কী করবেন সাকিব আল হাসান? এমন প্রশ্ন কিন্তু অনেকেরই। বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য গতকালই সেই প্রশ্নে উত্তর দিয়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছেন। একটি লাইভ অনুষ্ঠানে এসে সাকিব জানালেন, ভবিষ্যতে সুযোগ হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা তার আছে। এমনকি সেটি হলে তিনি হবেন বিসিবির সেরা প্রেসিডেন্ট!

সাকিব আল হাসান তৃতীয় সন্তানের জন্ম হওয়ার আগে থেকে ছুটিতে রয়েছেন।পরিবারসহ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। নিউজিল্যান্ড সিরিজে না থাকা এই ক্রিকেটার গতকাল ক্রিকফ্রেনজির একটি লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘অবসরের পর ক্রিকেটে যদি থাকি, আর বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকে,  তাহলে অবশ্যই আমি তা হবো। আমি জানি আমি বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হবো। এটা আমি ভালোভাবে বিশ্বাস করি, আমার পক্ষে তা সম্ভব।'

এর পর আইপিএল খেলা নিয়েও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব। জাতীয় দল বাদ দিয়ে আইপিএল বেছে নেওয়ায় তখন শোনা যেতে থাকে, দীর্ঘ সংস্করণে খেলতে আগ্রহী নন তিনি। সাকিব কিন্তু লাইভে সেসব তথ্য উড়িয়ে দিয়েছেন, ‘এ বিষয়টা বার বারই আসছে। আসলে আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, সেটা কেউ পড়েইনি। ওই চিঠিতে আমি কোথাও বলিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি সেখানে এটা পরিষ্কার করে দিয়েছি, আমার আইপিএল খেলার কারণ আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।’

এর পরেই তিনি দাবি করেন যে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিভ্রান্ত করেছেন সবাইকে, ‘কিন্তু আকরাম ভাই সবাইকে বলে যাচ্ছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার মনে হয় তিনি আমার চিঠি পড়েননি। তারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার চিঠিটা তারা পড়েননি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম