বাংলাদেশে ছোটদের বিশ্বকাপও বর্জন করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ১৩:২১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৪:২৯

বাংলাদেশে ছোটদের বিশ্বকাপও বর্জন করল অস্ট্রেলিয়া বড়দের মতো ছোটরাও বাংলাদেশ সফর বর্জন করলো। নিরাপত্তার কারণে বাংলাদেশের অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দল।
এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার স্বার্থের জন্য হুমকি স্বরূপ। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সেখানে থাকা অস্ট্রেলিয়ানদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। তাই এই মুহূর্তে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় দেখছি না।’ 
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি হালকাভাবে নেইনি। আমরা টুর্নামেন্ট আয়োজকদের সার্বিক অসুবিধার জন্য ক্ষমা চাইছি। বিশেষ করে আইসিসি ও বিসিবির কাছে। বাংলাদেশে আমরা খুব শিগগিরই খেলতে চাই। তাদের সঙ্গে এ নিয়ে আলোচনাতেও বসবো। আর বিষয়টি আমাদের তরুণ ক্রিকেটারদের জন্যও হতাশাজনক। কারণ টুর্নামেন্টের জন্য মুখিয়ে ছিল।’

আগামী ২৭ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বিশ্বকাপে গ্রুপ ডি তে আছে অসিরা। যেখানে তাদের গ্রুপ সঙ্গী নেপাল, ভারত ও নিউজিল্যান্ড।  

উল্লেখ্য, এর আগে গত অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেই সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও এরপরেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম