সব বিতর্ক পেছনে ফেলে নাসিরের লক্ষ্য এখন একটাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ২০:৩৫আপডেট : ২১ মার্চ ২০২১, ২০:৪১

বাংলাদেশে করোনার প্রাদুর্ভার ছড়ানোর আগে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন নাসির হোসেন। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে ভীষণ আনন্দিত নাসির।

এর আগে করোনার মাঝেও গত বছর বিসিবি দুটি টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেখানে ফিটনেস পরীক্ষায় উতরাতে পারেননি বলে মাঠে ফেরা হয়নি। তার ওপর মাঠের বাইরের নানা বিতর্ক নিয়েও আছেন আলোচনায়। তবে নতুন করে ইয়ো ইয়ো টেস্টে বাজিমাতের পর এখন জাতীয় লিগ দিয়ে মাঠে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে তার। তাই সব বিতর্ক পেছনে ফেলে নাসিরের লক্ষ্য এখন একটাই, ‘এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে অন্ততপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য। যেহেতু ৬টা ম্যাচ, ৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।’

অবশ্য ফিটনেস পরীক্ষায় ভালোভাবে পাস করলেও এখনো পুরোপুরি ফিট নন বলে জানালেন নাসির, ‘এখনো একশো ভাগ ফিট না। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব।’

সোরওয়ার্দী শুভ, মুকিদুল ইসলাম, তানভীর হায়দার, নূর আলম সাদ্দাম, নাঈম ইসলাম, আরিফুল হক ও ধীমান ঘোষদের নিয়ে দল গড়েছে রংপুর বিভাগ। এই বিভাগের হয়ে খেলবেন ফিনিশার খ্যাত নাসির।  দলটি নিয়ে আশাবাদী এই অলরাউন্ডার, ‘বরাবরই আমরা ভালো দল গড়ে থাকি এবং ভালো খেলি। প্রত্যেকবারই শিরোপার জন্য লড়াই করি। সব মিলিয়ে আমাদের দল ভালো। আশা করি, এবারও ভালো করবো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম