সোমবার মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ২০:৫৯আপডেট : ২১ মার্চ ২০২১, ২০:৫৯

করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সকল ক্রিকেটাররা অংশগ্রহণ করতে না পারলেও জাতীয় লিগ দিয়ে বেশিরভাগ ক্রিকেটারই সেখানে অংশ নিচ্ছেন। দেশের চারটি ভেন্যুতে সোমবার থেকে লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছেন একশোর বেশি ক্রিকেটার।

জাতীয় ক্রিকেট লিগে দুই স্তরে অংশগ্রহণ করবে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

চারটি ভেন্যুতে একযোগে শুরু হবে জাতীয় লিগের খেলা। প্রথম দুই রাউন্ডের সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

প্রথম রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক খুলনা ও সিলেট বিভাগ। পাক্কা এক মৌসুম পর খুলনাতে ফিরেছে জাতীয় লিগ। বিকেএসপির-৪ নম্বর মাঠে নামবে ঢাকা ও রংপুর বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের আতিথেয়তা নেবে ঢাকা মেট্রো।

দ্বিতীয় রাউন্ডে রংপুর ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক রংপুরের প্রতিপক্ষ খুলনা বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে খেলবে ঢাকা ও সিলেট বিভাগ। একই স্টেডিয়ামের ১ নম্বর মাঠে নামবে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম। বিকেএসপির-৪ নম্বর মাঠে লড়বে রাজশাহী ও বরিশাল বিভাগ।

এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু-তে নেমে যাবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম