‘ওপেনার’ আশরাফুল কেমন করলেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৯:৩৭আপডেট : ২২ মার্চ ২০২১, ১৯:৩৭

শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। দ্বিতীয় স্তরের ম্যাচে লড়ছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। এবারের প্রতিযোগিতায় মোহাম্মদ আশরাফুল খেলছেন বরিশালের হয়ে। লম্বা সময় পর লাল বলের ক্রিকেটে ফেরাটা মন্দ হয়নি তার। ওপেনারের ভূমিকায় নেমে ভালো শুরু পেয়েও অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি, আউট হয়েছেন ৪৮ রানে।

দ্বিতীয় স্তরের প্রথম রাউন্ডের অন্য ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। ম্যাচটিতে যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শাহদাত হোসেন দারুণ এক ইনিংস খেলেছেন। প্রথম দিন শেষে ৮৮ রানে অপরাজিত চট্টগ্রামের এই ব্যাটসম্যান।

রাজশাহীতে আগে ব্যাটিং করেছে চট্টগ্রাম। প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। ইয়াসির আলী চৌধুরী (৬৩) ও  মেহেদী হাসান (৫৫) হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য শাহদাত হোসেন ৮৮ রানে অপরাজিত আছেন। ২২৪ বলে ৮ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

রাজশাহী বোলারদের মধ্যে ফরহাদ রেজা ও আসাদুজ্জামান পায়েল ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া শফিকুল, তাইজুল ও তৌহিদ হৃদয় একটি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচটি হচ্ছে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে। আবু হায়দার রনির পেস ও রাকিবুল হাসানের স্পিন জাদুতে স্বাগতিক বরিশাল ৭৬ ওভারে ২৪১ রান তুলে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠে টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল। ১৩৪ বলে ৬ চারে আশরাফুল নিজের ইনিংসটি সাজিয়েছেন।

আশরাফুল ছাড়া আবু সায়েম চৌধুরী ৪৬ ও সোহাগ গাজী করেছেন ৪৫ রান। সৈকত আলীর ব্যাট থেকে আসে ৩৬ রান।

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রনি। এছাড়া ৭৬ রান খরচায় যুব বিশ্বকাপজয়ী দলের স্পিনিং অলরাউন্ডার রাকিবুলও নিয়েছেন ৩ উইকেট। এছাড়া আরাফাত সানি ২টি এবং শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

বরিশালকে ২৪১ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো। দিনশেষে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করেছে তারা। আনিসুল ইসলাম ১০* ও শামসুর রহমান ১২* রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

ঢাকা মেট্রোর হারানো একমাত্র উইকেটটি নিয়েছেন মনির হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম