‘দ্বিতীয় জীবন’ পেয়ে হাফসেঞ্চুরির হাফসেঞ্চুরি তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ০৯:০৬আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৯:১০

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তামিম ইকবাল। মঙ্গলবার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ওয়ানডে অধিনায়ক তামিম। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। মঙ্গলবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরি তুলে নিয়ে এই কৃতিত্ব দেখান তামিম।

ডানেডিনে ১৩১ রানে অলআউট হওয়ার পর ক্রাইস্টাচার্চের ম্যাচটি গুরুত্বপূর্ণ তামিমদের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা।

তামিম অপর প্রান্তে সতর্ক শুরুর পর মেরে খেলার চেষ্টায় থাকেন। বিশেষ করে অষ্টম ওভারে কিছু চার মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। প্রথম ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় উইকেট কিপার ব্যাটসম্যান লিটনকে।

কিছুটা ধীরস্থির ভাবে শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজের ইনিংসটাকে বড় করতে থাকেন তামিম। যদিও ৩৪ রানে আউট হয়ে যেতে পারতেন ড্যাশিং এই ওপেনার। ১৫তম ওভারের পঞ্চম বলে কিউই পেসার জেমিসনকে রিটার্ন ক্যাচ দিয়েছিলেন। সেই ক্যাচটি ক্রিকেটীয় আইন অনুযায়ী ঠিকমতো লুফে নিতে পারেননি জেমিসন, থার্ড আম্পায়ারের কল্যাণে দ্বিতীয় জীবন পান তিনি।

ব্যক্তিগত ৪৫ থেকে নার্ভাস তামিমকে দেখা গেছে। ৬৮ বলে ৪৫ রানে পৌঁছালেও হাফসেঞ্চুরি ছুঁতে তামিমকে খেলতে হয়েছে ৮৪ বল! মিচেল স্যান্টনারের ওভারে লং অনে বলটি ঠেলে দিয়ে সিঙ্গেল নেন। আর তখনই হাফসেঞ্চুরির হাফসেঞ্চুরিতে পৌঁছে যান তামিম।

বিশ্ব ক্রিকেটে ১৪৫ হাফসেঞ্চুরির করার রেকর্ড আছে। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার এই রেকর্ডের ভাগিদার। ক্রিকেট বিশ্বে ৫০ হাফসেঞ্চুরি অহরহ থাকলেও বাংলাদেশে একমাত্র ক্রিকেটার হিসেবে এমন মাইলফলক কেবল তামিমেরই আছে। সাকিব আল হাসান এই কীর্তি থেকে দুটি হাফসেঞ্চুরি পেছনে।

৫০ হাফসেঞ্চুরির মধ্যে ঘরের মাঠে সর্বোচ্চ ২৫টি হাফসেঞ্চুরি করেছেন তামিম। ১৭টি হাফসেঞ্চুরি প্রতিপক্ষের মাঠে হলেও ৮টি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম