এখন ঘরোয়া ক্রিকেট রাঙাচ্ছেন বিশ্বজয়ী ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ২১:১১আপডেট : ২৩ মার্চ ২০২১, ২১:১১

বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশকে সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে শিরোপা জিতে নতুন দিগন্তের উন্মোচন করেছে বছর দুয়েক আগে। সেই দলটির সদস্য শাহাদাত হোসেন ‍এখন রাঙাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। এবারের জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডেই পেয়ে গেছেন সেঞ্চুরির দেখা। আনন্দটা তার অন্যরকম, প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরি বলে কথা।

আজ (মঙ্গলবার) জাতীয় লিগের দ্বিতীয় স্তরে সেঞ্চুরি হয়েছে আরেকটি। লাল বলের ক্রিকেটের প্রতিযোগিতাটি সেঞ্চুরি দিয়ে শুরু করেছেন মার্শাল আইয়ুব। তার শতকে বরিশাল বিভাগের বিপক্ষে লিড নিয়েছে ঢাকা মেট্রো।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে আগের দিন স্বাগতিক বরিশালকে ২৪১ রানে গুটিয়ে দেয় ঢাকা মেট্রো। দ্বিতীয় দিন ১ উইকেট ২৯ রান নিয়ে শুরু করে তারা। দিন শেষে ঢাকা মেট্রোর রান ৭ উইকেটে ৩২৪। মার্শালের ব্যাট থেকে এসেছে ১১২ রান। ১৬৫ বলের ইনিংসটি সাজিয়েছেন ১৩ বাউন্ডারিতে। এছাড়া জাহিদুজ্জামান খান ৬০ ও জাবিদ হোসেন ৪১ রান করে সাজঘরে ফিরেছেন। শহীদুল ইসলাম ৪২ ও আবু হায়দার রনি ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তাদের লিড ৮৩ রানের।

বরিশালের কামরুল ইসলাম রাব্বি ও মনির হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া সোহাগ গাজী ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। ম্যাচটিতে যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শাহাদাত হোসেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। শাহাদাতের ১০৮ রানের ইনিংসের ওপর ভর করে চট্টগ্রাম প্রথম ইনিংসে ২৮৭ রানের সংগ্রহ দাঁড় করায়।

রাজশাহী পেসার ফরহাদ রেজা ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া আসাদুজ্জামান পায়েল ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি রাজশাহী। চট্টগ্রামের দুই পেসার মেহেদী হাসান ও নোমান মোহাম্মদের তোপের মুখে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা। সর্বোচ্চ ২৭ রান আসে অলরাউন্ডার ফরহাদ রেজার ব্যাট থেকে।

নোমান ৪৭ রানে ৪টি ও মেহেদী হাসান ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

১৩৫ রান এগিয়ে থেকে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস শুরু করেছে। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে তারা। মাহমুদুল হাসান জয় ২৬ রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী বোলিং করেছেন ফরহাদ। ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার তিনিই। এছাড়া শফিকুল ও তাইজুল একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম