সাকিবকে লড়ে যেতে বললেন স্ত্রী শিশির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৮:২৯আপডেট : ২৪ মার্চ ২০২১, ২০:২৪

সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যদিও অতীতের মতো এবারও নির্বিকার সাকিব। নিজের ৩৪তম জন্মদিন অনুশীলন করেই কাটিয়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ঘণ্টা দেড়েক ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন তিনি। বিশেষ দিনে স্ত্রী-সন্তানদের পাশে পাননি সাকিব। যদিও সুদূর যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ঠিকই।

প্রতিনিয়ত নানা সমালোচনায় বিদ্ধ হতে হয় সাকিবকে। শিশির বিষয়টি মনে করিয়ে দিয়ে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা। সাফল্যের মূল চাবিকাঠি ও বিজয়ী হতে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে যত যুদ্ধই করতে হোক না কেন, কোনও ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’

জন্মদিনের প্রথম প্রহরে বাসায় কেক কেটেছেন সাকিব ছোট বোন জান্নাতুল ফেরদৌস রিতুর সঙ্গে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্মদিনে ভক্ত, সতীর্থ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সোমবার রাতে দেশে ফিরে বুধবার সকালেই মিরপুরে হাজির হয়ে পড়েন সাকিব। সকাল ৯টা থেকে একজন থ্রোয়ারকে সঙ্গে নিয়ে ব্যাটিং নিয়ে কাজ করেছেন। এক ঘণ্টার বেশি ব্যাটিং ঝালাই করে নিয়েছেন এ সময়। ব্যাটিংয়ে ঘাম ঝরালেও সেভাবে বোলিং করেননি। তিন ওভারের মতো বোলিং করেই থেমে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম।

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম