আফগানিস্তান সিরিজ স্থগিত করলো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৬:৩৯আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৬:৩৯

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ স্থগিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগান যুব দলের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে খেলতে মার্চের শুরুতে ভারতের নয়ডায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। মূলত প্রস্তুতির জন্য আফগানিস্তান বাড়তি সময় চাওয়ায় বর্তমান পরিস্থিতিতে সফর করা সম্ভব হচ্ছে না বাংলাদেশের। সিরিজটি স্থগিত করেছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার।

আফগান যুবাদের সঙ্গে খেলতে এ মাসের শেষ দিকে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু প্রস্তুতির জন্য আরও কিছুটা সময় চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেহেতু সামনে বাংলাদেশ যুব দলের ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলা আছে, তাই আফগানদের প্রস্তুতির বাড়তি সময় দিতে পারছেন না বিসিবি। সবদিক বিবেচনা করে আফগান সিরিজটি স্থগিত করা হয়েছে।

কাউসার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আফগানিস্তান সিরিজ এখন হচ্ছে না। কারণ পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। তারা ১২ এপ্রিল ঢাকা পৌঁছাবে। এ সময়ে ভারতের নয়ডায় গিয়ে সিরিজ খেলার মতো পর্যাপ্ত সময় নেই। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে ভালো একটি সময় বের করবো। দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে। পাকিস্তান সিরিজ ও ঈদ-উল-ফিতরের পর লম্বা বিরতি আছে। চাইলে সেই সময়ও খেলা যাবে।’

এই মুহূর্তে স্থগিত হলেও পরবর্তীতে সুবিধাজনক সময়ে সিরিজটি মাঠে গড়াবে। আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। মে মাসে একটি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। 

চলতি বছরের শেষ দিকে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করার সম্ভাবনা আছে বিসিবির।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম