মুশফিক ক্যাচ ছাড়লেও ভুল করেননি লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ০৪:৫৭আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৪:৫৭
image

আবারও সেই একই দৃশ্য! ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে নড়বড়ে মুশফিকুর রহিমই ফুটে উঠলেন ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে। আবারও ক্যাচ ছেড়েছেন এই উইকেটকিপার। তবে তার ‘শাপমোচন’ করেছেন লিটন দাস। যে হেনরি নিকোলসকে দ্বিতীয় জীবন দিয়েছিলেন মুশফিক, তার ক্যাচই নিয়েছেন লিটন।

তাই তাসকিন আহমেদের আক্ষেপ দূর হতে সময় লাগেনি। ১ বল আগেই নিকোলসকে সাজঘরে ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন এই পেসার। তার বাউন্স পাওয়া আউট সুইঙ্গার কিউই ওপেনারের ব্যাট ছুঁয়ে গেলে মুশফিক ঝাঁপিয়েও গ্লাভসে রাখতে পারেননি। উল্টো বল ছুটে গিয়ে দ্বিতীয় জীবনের সঙ্গে বাউন্ডারি পান নিকোলস।

হতাশায় ডুবে যাওয়া তাসকিন ও বাংলাদেশ ১ বল পরই পায় সাফল্য। নিকোলসের ব্যাট ছুঁয়ে যাওয়া বল গালিতে থাকা লিটন তালুবন্দি করতে ভুল করেননি। তাতে বাংলাদেশ পায় প্রথম উইকেট। আউট হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান ২১ বলে ২ বাউন্ডারিতে করেন ২৬ রান।

নিকোলসের আউট পরপরই বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় সাফল্য। ওয়েলিংটনের ম্যাচে ‍সুযোগ পাওয়া রুবেল হোসেন এনে দিয়েছেন দ্বিতীয় উইকেট। এই পেসার ফেরান আরেক ওপেনার মার্টিন গাপটিলকে। আউট হওয়ার আগে গাপটিল ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২৬ রান।

তাদের বিদায়ের পর নিউজিল্যান্ডের স্কোর ৯ ওভারে ২ উইকেটে ৪৯।

টস ভাগ্য এবারও বদলায়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে আবারও টস হেরেছে সফরকারীরা। ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাই শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাও ওয়েলিংটনের ম্যাচটির গুরুত্বপূর্ণ কম নয়। কেননা নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের খোঁজ এখনও চলছে তামিমদের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলছেন পেসার ‍রুবেল হোসেন।

নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রস টেলর। তিনি ফেরায় জায়গা হারিয়েছেন উইল ইয়াং।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত
সর্বশেষ খবর
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
এনসিপির কমিটিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে