শচীন জানালেন, তিনি করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১৩:৪৫আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৩:৪৫

দিনকয়েক আগেই খেলেছেন সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। প্রতিযোগিতায় খেলা সময় প্রতিদিনই করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন শচীন টেন্ডুলকার। তখন কোনও খারাপ খবর না এলেও প্রাণঘাতী ভাইরাস ঠিকই থাবা বসিয়েছে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের শরীরে। শচীন নিজেই জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ।

মৃদু উপসর্গ থাকায় পরীক্ষা করিয়েছিলেন তিনি এবং ফল এসেছে পজিটিভ। এখন চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই কোয়ারেন্টিনে আছেন ভারতীয় কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়গুলো নিশ্চিত করেছেন তিনি।

‘কোভিডকে দূরে সরিয়ে রাখতে সব ধরনের চেষ্টা করেছি এবং নিজের পরীক্ষা করিয়েছি। যাই হোক, মৃদু উপসর্গের পর আজ আমি করোনা পজিটিভ হয়েছি। বাড়ির অন্য সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে’- শচীনের টুইট।

বাকিরা যেহেতু নেগেটিভ আছেন, তাই বাড়িতে তাদের থেকে আলাদা থাকা শুরু করেছেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক। ৪৭ বছর বয়সী কিংবদন্তি টুইটের পরের অংশে লিখেছেন, ‘বাড়িতে আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। এবং কোভিডের সব প্রটোকল মেনে চলার সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি।’

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারত লেজেন্ডসকে নেতৃত্ব দিয়েছেন শচীন। দলটির শিরোপা জয়ের পথে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ৭ ম্যাচে করেছেন ২২৩ রান, সর্বোচ্চ ছিল ৬৫ রানের ইনিংস।

এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশ নিয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা। খেলেছেন ব্রায়ান লারা, বীরেন্দর শেবাগ, কেভিন পিটারসেন, সনাথ জয়াসুরিয়া, তিলকরত্নে দিলশানের মতো সাবেকরা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম