তামিমের সঙ্গে হাসান মাহমুদ দেশে ফিরছেন কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৪:৪৭আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৪:৪৭

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না তামিম ইকবাল। অন্যদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন হাসান মাহমুদ। তাই তামিমের সঙ্গে দেশের উদ্দেশে যাত্রা করেছেন এই পেসার।

দেশে ফিরে চোট কাটিতে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিমের অধীনে কাজ করবেন হাসান। অন্যদিকে তামিম থাকবেন বিশ্রামে।

বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ‘নিউজিল্যান্ড থেকে পেসার হাসান মাহমুদ দেশে ফিরছেন। রবিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য পুরোপুরি ফিট নন তিনি। প্রথম ওয়ানডেতে পেশীতে টান পড়ায় এতদিন পর্যন্ত কোনও ধরনের অনুশীলন করতে পারেননি এবং খেলেননি। তামিমের সঙ্গে তিনি ঢাকার উদ্দেশে আজই রওনা দেবেন। বিসিবি মেডিক্যাল টিমের অধীনে হাসানের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের বাংলাদেশ দল গিয়েছিল নিউজিল্যান্ড। তামিম ও হাসান ফিরে আসায় দল এখন ১৮ জনের। রবিবার সকাল ৭টায় হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহর দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠ গড়াবে। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ ও শেষ টি-টোয়েন্টি হবে ১ এপ্রিল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী