আইপিএল খেলতে ‘নীরবে’ ভারত গেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৫:১১আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৫:১১

একটি অনলাইন লাইভ অনুষ্ঠানে ‘বিস্ফোরক’ মন্তব্য করে গত কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। এরপর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। এই অবস্থায় অনেকটা নীরবেই আইপিএল খেলতে ভারত গেলেন সাকিব।

ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান বলেছেন, ‘ইউএস বাংলার একটি ফ্লাইটে আজ (শনিবার) সকাল পৌনে ১০টায় সাকিব ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।’

গত শনিবার দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের পরিচালকসহ নানা অসঙ্গতি নিয়ে কথা বলেছেন সাকিব। তার বক্তব্য এই মুহূর্তে শৃঙ্খলাভঙ্গ হিসেবে না দেখলেও দ্রুতই এ ব্যাপারে ‘সিদ্ধান্ত’ নেবে বোর্ড— জানিয়েছেন সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়। এরপর গত মঙ্গলবার সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। পরদিন থেকেই শুরু মিরপুর শেরেবাংলায় শুরু করেন অনুশীলন। একদিন মিরপুরে অনুশীলন করে বৃহস্পতিবার নিজের একাডেমিতে চলে যান। এরপর শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন এই অলরাউন্ডার।

আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে নিতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল। 

কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম