সাকিবের পর আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১১:১৫আপডেট : ২৮ মার্চ ২০২১, ১১:১৮

সাকিব আল হাসানের পর এবার আইপিএল খেলতে ভারত যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এই আইপিএল চলাকালীন সময়েই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই সফরের জন্য মোস্তাফিজকে বিবেচনায় রাখা হয়নি। এ কারণেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মোস্তাফিজকে।

প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে, আরও কিছু অভিজ্ঞতা হবে।‘

শ্রীলঙ্কা সিরিজ বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলতে চাওয়ার বিতর্কের মাঝে মোস্তাফিজ জানিয়েছিলেন, যদি টেস্ট দলে তাকে বিবেচনা করা হয়, তাহলে তিনি টেস্টই খেলবেন, আইপিএল নয়। সংবাদ মাধ্যমকে তখন বলেছিলেন, ‘আইপিএল খেলতে যাবো কি যাবো না, সেই সিদ্ধান্ত বিসিবি আমার ওপরই ছেড়ে দিয়েছে। আমার কথা হলো ওইসময় তো শ্রীলঙ্কা সিরিজ। যদি আমাকে টেস্টের দলে রাখে, তাহলে আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি যেটা বলবে, আমি সেটাই করবো।’

সাকিব ইতোমধ্যে আইপিএল খেলতে ভারতে চলে গেছেন। মোস্তাফিজ নিউজিল্যান্ড সফর শেষ করে এসেই ভারতে যাবেন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল।

প্রথম দুই আসরে মোস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। শেষ আসরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম