বাংলাদেশি ব্যাটসম্যানের ৩২তম সেঞ্চুরি, রান ১২ হাজার ছুঁই ছুঁই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৯:০৫আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৯:২৩

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক খুলনা বিভাগের ক্রিকেটার তুষার ইমরান। আজ (সোমবার) জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে সেঞ্চুরি করে ১২ হাজার রানের খুব কাছে চলে গেছেন এই ব্যাটসম্যান। প্রথম স্তরের আরেক ম্যাচে জাকির হাসানের সেঞ্চুরিতে বড় স্কোর সংগ্রহের পথে সিলেট।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তুষার। গত বিসিএলে সুযোগ না পাওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান এবারের জাতীয় লিগে নেমেই প্রথম রাউন্ডে করেন ৯৯ রান। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে আক্ষেপে পুড়েছিলেন তুষার। সোমবার রংপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ দূরে করে তুষার পেলেন প্রথম শ্রেণির ক্রিকেটের ৩২তম সেঞ্চুরি। খেলেছেন ১১৬ রানের ইনিংস।

এই সেঞ্চুরিতেই ১২ হাজার রানের খুব কাছে চলে গেছেন তিনি। ৩২তম সেঞ্চুরিতে তুষারের রান এখন ১১ হাজার ৯২০, অর্থাৎ চাই আর ৮০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি-ফিফটি, সব রেকর্ডই তুষারের দখলে। তার ধারেকাছেও নেই কেউ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার ব্যাটিং বিপর্যয়ের দিনে তুষারই আগলে রেখেছেন দলকে। চার নম্বর ব্যাটসম্যান তুষারকে নামতে হয়েছিল প্রথম ওভারেই। সেখান থেকে দলের ইনিংস টেনে তুলেছেন সেঞ্চুরি উপহার দিয়ে। ১৩৬ বলে ২১ চারের সাহায্যে তুষার ১১৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩১ ও নাহিদুল করেন ২৯। সব মিলিয়ে ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ দাঁড়ায় ২২১।

প্রথম দুই বলে রবিউল ইসলাম ও ইমরুল কায়েসকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তরুণ পেসার মুকিদুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬৪ রান খরচায় তার শিকার ৬ উইকেট। এছাড়া আরিফুল হক ও নবিন ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন।

স্বাগতিক খুলনাকে দ্রুত অলআউট করে প্রথম দিনেই ব্যাটিংয়ের সুযোগ করে নেয় রংপুর। দিন শেষে ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ রংপুরের। ১১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে তারা। ওপেনার জাহিদ জাবেদের ব্যাট থেকে সর্বোচ্চ ৩২ রান আসে। এছাড়া তানভীর হায়দার ২৯ ও নাসির হোসেন ১৯ রানে অপরাজিত আছেন।

মাসুম খান, জিয়াউর রহমান ও আব্দুল হালিম প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম স্তরের অন্য ম্যাচটি হচ্ছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জাকির হাসানের সেঞ্চুরি ও জাকির আলীর হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সিলেট। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান করেছে সিলেট।

৫০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে জাকির আলী ও জাকির হাসান মিলে ১৫৫ রানের জুটি গড়ে। জাকির আলী ৬৭ রান করে আউট হলেও জাকির হাসান পেয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। ২২৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় জাকির নিজের ১৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন।

ঢাকার বোলারদের মধ্যে শুভাগত হোম ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া সুমন খান ২টি ও সালাউদ্দিন শাকিল একটি উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম