কেন পাল্টে গেলো বাংলাদেশের টার্গেট?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৭:৫০আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:০১

বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের জয়ের লক্ষ্য ঠিক হয়েছিল ১৪৮। কুড়ি ওভারের ক্রিকেটে খুব একটা কঠিন লক্ষ্য নয়। কিন্তু ১.৩ ওভার যেতেই বাংলাদেশের লক্ষ্যটা পাল্টে গেলো! আন্তর্জাতিক ক্রিকেটে যা হয়নি, সেটিই হলো নেপিয়ারে। মূলত হিসাবের গড়মিলের কারণেই এমনটা হয়েছে।

মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল দিবা-রাত্রির। এই ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসে দুইবার বৃষ্টি বাগড়া দেয়। সেই কারণে দুই দফা খেলা বন্ধ ছিল। স্বাগতিকরা ১৭.৫ ওভারে ৫ উইকেটে তোলে ১৭৩ রান। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বাকি ওভারগুলো পরিত্যক্ত হয়।

ডাকওয়ার্থ-লুইস মেথডে শুরুতে ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য মাথায় রেখে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তাই শুরুটা ছিল সর্তকতায়। ১.৩ ওভারে সংগ্রহ দাঁড়ায় ১২ রানের। কিন্তু তারপরই ক্রিকেট বিশ্ব দেখলো অদ্ভুত মুহূর্ত। ‍

দুই ফিল্ড আম্পায়ার দুই দলের প্রতিনিধিদের ডেকে জানিয়ে দেন, আগের লক্ষ্যমাত্রা বাতিল হয়েছে। হিসাব-নিকাশের ভুলে টার্গেট ১৪৮ হয়েছিল। সংশোধিত নতুন লক্ষ্য একই ওভারে ১৭০! সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৪২ রান করতে পেরেছে।

বিয়ষটি মোটেও ভালো লাগার কথা নয় বাংলাদেশের সমর্থকদের। এমনকি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামও ভালো চোখে দেখছেন না বিষয়টি। তার টুইটই প্রমাণ দিচ্ছে সেটির, ‘কত রান তাড়া করতে হবে, সেটি না জেনেই ব্যাটিংয়ে নামা? কীভাবে সম্ভব! অদ্ভুত সব কাজকর্ম।’

ক্রিকেট নিউজিল্যান্ডের অফিসিয়াল টুইটার পেজেও দেওয়া হয়েছিল ১৪৮ রানের লক্ষ্য নিশামের সঙ্গে সমালোচনা করেছেন এখনকার নিউজিল্যান্ড দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রস টেলর। টার্গেট যখন পাল্টে যায়, সে সময় ধারাভাষ্য বক্সে ছিলেন সাবেক কিউই অধিনায়ক। তিনি বলেছেন, ‘আমরা ক্রিকেটে অনেক কিছুই দেখি, তবে হয়তো এরকম কিছু কখনও দেখিনি।’

বাংলাদেশের অনেক ক্রিকেটভক্তও বিষয়টির সমালোচনা করছেন। নাজমুল আলম সাকিব নামের এক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটা মগের মুল্লুক নাকি! প্রথমে ১৬ ওভারে টার্গেট ১৪৮, পরে ১৭০ কীভাবে হয়?’

অনেকেই আবার পক্ষে বলেছেন। আসিফ নামের এক ভক্ত লিখেছেন, ‘ওদের স্লগের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটের উচ্চতা অনুযায়ী ঠিকই আছে, খারাপ কিছু করেনি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম