অদ্ভুত এক ম্যাচ, ১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৯:২৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৯:২৩

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহী প্রথম ইনিংসে করেছিল ১৫১ রান। অদ্ভুত হলেও সত্য এই স্কোর করেও ইনিংস ব্যবধানে জিতেছে রাজশাহী। দুই স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাসের ঘূর্ণিতে মাত্র চার সেশনেই বরিশালকে হারিয়ে দিয়েছে তারা। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চট্টগ্রামের দেওয়া ৪০২ রানের লক্ষ্যে দ্বিতীয় দিন শেষে ২৭০ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।

বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল রাজশাহী-বরিশাল। ম্যাচটি মাত্র চার সেশনেই ইনিংস ও ৯ রানে জিতে নিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে বরিশাল প্রথম ইনিংসে ৮২ রানে অলআউট হয়। আর রাজশাহী তাদের প্রথম ইনিংসে করে ১৫১ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ৬০ রানে অলআউট হয়ে দেড় দিনেই বরিশাল হেরেছে ইনিংস ব্যবধানে।

আজ (মঙ্গলবার) ১ উইকেটে ২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশাল ৩৪ ওভার খেলে ৬০ রানে গুটিয়ে যায়। মইনুল ইসলাম ২৮ ও কামরুল ইসলাম রাব্বি করেন ১৪ রান। বাকিদের কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।  

দুই ইনিংস মিলে বরিশালের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দিতে ভূমিকা রেখেছেন তাইজুল ও সানজামুল।  সানজামুল প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠবার ম্যাচে ১০ উইকেট শিকার হলো তার। তাইজুল দুই ইনিংসে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন। তার ওই ইনিংসের ওপর ভর করেই ৬৯ রানের লিড নিয়েছিল রাজশাহী। এমন অলরাউন্ডস পারফম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনিই।

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে চলছে দ্বিতীয় স্তরের চট্টগ্রাম-ঢাকা মেট্রোর ম্যাচ। মঙ্গলবার ১৩৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা পিনাক ঘোষ। শেষ পর্যন্ত ১৫৯ রান করে থামেন এই তরুণ। ৩০২ বলে ১৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া শাহদাত হোসেন দিপু (৫৩) ও ইয়াসির আলী (৪৯) অবদান রাখায় ৮ উইকেটে ৪০২ রান করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে আরাফাত সানি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া শহিদুল ইসলাম ২টি এবং আবু হায়দার, মানিক খান ও আল আমিন জুনিয়র একটি করে উইকেট নিয়েছেন।

ঢাকা মেট্রো অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় উইকেটে জিয়াদুজ্জামান খান ও শামসুর রহমান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। দুজন মিলে ১১৮ রানের জুটি গড়েন। শামসুর রহমান ১০৭ বলে ৬৮ রান করে আউট হলেও জিয়াদুজ্জামান ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন। দিনশেষে ৪৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে ঢাকা মেট্রো। ২৭০ রান পিছিয়ে থেকে বুধবার তৃতীয় দিন শুরু করবে তারা।

চট্টগ্রামের নাঈম হাসান ৪২ রানে একটি উইকেট নিয়েছেন। বাকি দুই ব্যাটসম্যান রান আউটের শিকার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম