ব্র্যাথওয়েটের সেঞ্চুরির পর থিরিমান্নের হাফসেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২১, ১২:০৩আপডেট : ৩১ মার্চ ২০২১, ১২:০৩

অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সমৃদ্ধ স্কোর বোর্ড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সবকটি উইকেট হারিয়ে করেছে ৩৫৪ রান। পরে শ্রীলঙ্কাও জবাব দিতে থাকে ধীর গতির ব্যাটিংয়ে। দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৩৬ রান। তারা এখনও পিছিয়ে ২১৮ রানে।

দ্বিতীয় দিনের প্রথম ওভারেই নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সঙ্গী রাকিম কর্নওয়ালও প্রতিরোধের দেয়ালটা লম্বা করেন আরও।

দলীয় স্কোর ৩২৫ রান করে ফেলা এই জুটি ভেঙেছেন লাকমাল। ৭৩ রান করা রাকিমকে ক্যাচ বানান লঙ্কান এই পেসার। পরে ব্র্যাথওয়েটের ব্যাটে প্রতিরোধ গড়ে খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিরোধ ভাঙে ব্র্যাথওয়েটকে চামিরা বোল্ড করলে। ৩১১ বলে ১২৬ রান করেন ক্যারিবীয় অধিনায়ক। তাতে ছিল ১৩টি চার।

লঙ্কানদের হয়ে ৯৪ রানে তিনটি উইকেট নিয়েছেন লাকমাল। তিনটি চামিরা।

জবাবে শ্রীলঙ্কা ১৮ রানে হারায় প্রথম উইকেট। একপ্রান্ত নড়বড়ে হয়ে পড়লেও সিরিজের টানা তৃতীয় ফিফটি তুলে নেন লাহিরু থিরিমান্নে। মাঝে ১৮ রানে ফেরেন ওশাডা ফার্নান্ডো। লাহিরু ৫৫ রানে রোচের বলে বোল্ড হয়ে ফিরলে পরে টেস্ট মেজাজের জুটি গড়েন দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। ধীর গতির ব্যাটিংয়ে উইকেটে আঁকড়ে থাকার চেষ্টাই করেন দু’জন।

৮০ বলে ৩৪ রানে ক্রিজে আছেন চান্ডিমাল, ৯৫ বল খেলে ২৩ রান করেছেন ডি সিলভা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান