মাশরাফির নেতৃত্বে খেলার আশায় রোমাঞ্চিত সোহান

রবিউল ইসলাম
০৫ জানুয়ারি ২০১৬, ২০:১৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ২০:২৬

অনুশীলনের ফাঁকে সোহান বাবা ব্যবসায়ী, ছিলেন ফুটবলারও। ছেলে যখন থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু করেছেন; তখন থেকেই ছেলেকে স্বপ্ন দেখিয়েছেন জাতীয় দলে খেলার। সেই থেকে ২০১০, ২০১২ সালে যুব বিশ্বকাপে অংশ নেওয়া নুরুল হাসান সোহান বাবার স্বপ্ন পূরণের পথে। রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলের একজন সোহান।
বাবার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন তিনি।  হয়তো ১৫ জানুয়ারি স্বপ্নটা সত্যি হয়ে যেতে পারে সোহানের।  জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। খুব ভালো করেই জানেন কোনও কিছু অর্জনের চেয়ে রক্ষা করাটা কতটা কঠিন। তাইতো সুযোগ পেলে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান এই উইকেট কিপার ব্যাটসম্যান। সেই সঙ্গে প্রিয় ক্রিকেটার মাশরাফির নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন খুলনার ক্রিকেটার সোহান।
মঙ্গলবার জাতীয় দলে সুযোগ পাওয়ার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। এরই এক ফাঁকে বাংলা ট্রিবিউনের সঙ্গে নিজের অনুভূতিসহ পরিকল্পনাগুলো নিয়ে কথা বললেন-
বাংলা ট্রিবিউন : জাতীয় দলে সুযোগ পেলেন। এই মুহূর্তে ঠিক কেমন লাগছে?
নুরুল হাসান সোহান: এটাতো ভাষায় প্রকাশ করতে পারবো না। ভালোটা  আসলে কতটা লাগছে আমি বোঝাতে পারবো না।  আসলে খুব রোমাঞ্চ কাজ করছে খবরটা শোনার পর থেকেই। তবে খুব বেশি আবেগপ্রবণ হতে চাই না। কেননা অর্জন করার চেয়ে টিকে থাকাটাই যে বেশি কঠিন!

বাংলা ট্রিবিউন: আগে থেকে কি জানতেন ১৪ জনের স্কোয়াডে থাকছেন?

সোহান : অফিসিয়ালি কোনও কিছু শুনিনি। তবে বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছিলাম আমি দলে থাকবো! তবে ২৭ জনের স্কোয়াডে জায়গা পাওয়ার পর মাশরাফি ভাই বলছিলেন, সুযোগ পেলে সেরা খেলাটা খেলতে হবে।  এখন থেকেই তৈরি হও। এজন্য শুরু থেকেই আশায় ছিলাম এমন একটা খবর পাবো।

কিপিং অনুশীলনে ব্যস্ত সোহান

বাংলা ট্রিবিউন: ক্রিকেট যারা খেলে তাদের সবার স্বপ্নই থাকে জাতীয় দলে খেলা। আপনি ঠিক কবে থেকে স্বপ্নটা দেখেছেন?

সোহান : টেলিভিশনে ক্রিকেট খেলা দেখেই আসলে ক্রিকেটার হওয়ার স্বপ্নটা দেখা শুরু করেছি। সেই সঙ্গে আমার বাবার প্রেরণাতো ছিলই। ছোটবেলা থেকেই মাশরাফি ভাইয়ের অন্যরকম ফ্যান ছিলাম আমি। ওনার ব্যাটিং-বোলিং দুইটাই আমার কাছে ভালো লাগতো। ওনার খেলা দেখার জন্যই বেশি বসে থাকতাম। যদি অভিষেক হয় ওনার নেতৃত্বে খেলবো। এটা ভাবতেই রোমাঞ্চ কাজ করছে। সব মিলেয়ে খরবটা শোনার পর থেকেই আমি রোমাঞ্চিত।

দুই উইকেটরক্ষকের ব্যাটিং অনুশীলন

বাংলা ট্রিবিউন: বাবার সঙ্গে কী কথা হলো?

সোহান : আব্বুর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। খবরটা শুনেই কথা হয়েছে। আব্বুর স্বপ্ন ছিল আমি জাতীয় দলে খেলবো। সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানি না। তবে পূরণ করতে পারলে খুব ভালো লাগবে।  যখন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু করেছি তখন থেকেই বাবা আমাকে জাতীয় দলে খেলার স্বপ্নটার কথা বলে আসছিল। তার একটাই স্বপ্ন আমি যেন জাতীয় দলের হয়ে মাঠে নামি। বাবার কথা চিন্তা করলে বেশি ভালো লাগছে। ছোটবেলা থেকেই বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। শেষ পর্যন্ত বাবার স্বপ্নটা ছুঁতে পারলে আরও ভালো লাগবে।

বাংলা ট্রিবিউন : পরিকল্পনা নিশ্চিয়ই করেননি এখনও?

সোহান : না। এখনও ঠিক সেভাবে কিছু চিন্তা করিনি। তবে সুযোগ পেলে চেষ্টা থাকবে নিজেকে প্রমাণ করার। এটাই আমার মূল লক্ষ্য। দলের জন্য ১ রান কিংবা একটি ক্যাচই যদি ‍গুরুত্ববহন করে, আমি সেটাই করে দেখাতে চাই।

বাংলা ট্রিবিউন : দলে এখন অনেক প্রতিযোগিতা। এই অবস্থায় চাপ অনুভব করছেন কিনা?

সোহান : ক্রিকেট খেলাটাই আসলে চাপের। যখন থেকে খেলা শুরু করেছি, তখন থেকেই চাপ নিয়ে খেলি। আসলে ক্রিকেট চাপ ছাড়া খেলা যায় না। আমি চাপের মধ্যেই খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।  চাপটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি জানি আমার ভালো কিছু করে দেখাতে হবে।

বাংলা ট্রিবিউন : মঙ্গলবার মুশফিকের সঙ্গে অনেকক্ষণ ব্যাটিং ও কিপিং অনুশীলন করেছেন। সেখানে আপনাদের মধ্যে কোনও আলাপ হয়েছে?

সোহান : আজকে এক সঙ্গে কিপিং করেছি, ব্যাটিংও করেছি। অনুশীলনের সময় আমাকে বেশ কিছু টিপস দিয়েছেন মুশফিক ভাই। কিপিংয়ের সময় কিছু জিনিস বুঝিয়ে দিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান