ইডেন পার্কে বৃষ্টি, ভেসে যেতে পারে বাংলাদেশের ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৩:০০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:০০

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে একই পরিণতির সামনে লাল-সবুজ জার্সিধারীরা। অন্তত শেষ ম্যাচটি জিতে ব্যর্থতার ক্ষতে কিছুটা প্রলেপ লাগানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। আজ (বৃহস্পতিবার) ইডেন পার্কে সেই সুযোগটুকুও কেড়ে নিতে যাচ্ছে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি। স্বভাবতই নির্ধারিত সময়ে টস হয়নি। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ১২টায়।

একই মাঠে ছিল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া নারী দলের টি-টোয়েন্টি ম্যাচ। তবে বৃষ্টির কারণে মাত্র ২.৫ ওভার খেলা হয়। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এদিকে বাঁ ঊরুতে টান পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলছেন না মাহমুদউল্লাহ। তার অবর্তমানে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার।  সপ্তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন। তার আগে এই ফরম্যাটে বাংলাদেশকে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ।

হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি বাজে পারফরম্যান্সে ৬৬ রানে হারে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পাশাপাশি ফিল্ডারদের ব্যর্থতায় সমালোচিত হতে হয়েছে মাহমুদউল্লাহদের। এরপর নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচ ২৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সফরকারীরা।

অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটের ম্যাচটাও হবে হাইস্কোরিং, ফলে এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সফরকারীদের। ইডেন পার্কে সর্বোচ্চ রান ২৪৫। এই মাঠে বাংলাদেশের একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও কখনও টি-টোয়েন্টি খেলেনি। ২০০৭ সালে খেলা ওয়ানডেতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০১ রান করেছিল। জবাবে ৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল স্বাগতিকরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম