হারের পর লিটন বললেন, ‘আমরা শিখছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৭:৫১আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭:৫৪

মাত্রই তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন। অভিষেক ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছিলেন। দ্বিতীয় ম্যাচেও ১৭ রান করে ফিরে যাওয়ায় তার ব্যাটের বারুদ দেখতে পায়নি কেউ। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ২৯ বলে খেললেন ৭১ রানের চোখ ধাঁধানো ইনিংস। তাতে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা! অথচ আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর পার করে ফেলা লিটনরা এখনও শিখছেন! হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, ‘আমরা শিখছি।’

দুটি সফরে নিউজিল্যান্ডে ২টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলার পরও লিটন যা বললেন, তাতে বোঝাই যাচ্ছে, টাইগারদের শিক্ষা সফর এখনও চলমান, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। এটারই মূল্য দিতে হয়েছে। আমরা উপমহাদেশের উইকেটে খেলে অভ্যস্ত। তবে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়, এটা নিয়ে ভাবতে হবে আমাদের। নিউজিল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নিয়ে এখানকার উইকেটে কীভাবে খেলতে হয়, আমরা তা শিখছি।’

নিউজিল্যান্ড সফরে বরাবরের মতো এবারও কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টিতেও হোয়াটওয়াশ হয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম