করোনার থাবায় স্থগিত হলো জাতীয় লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৮:১২আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৮:১৩

দেশে করোনার সংক্রমণ বেড়েই চলছে। এই অবস্থায় বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ড চলাকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি ভেনুতেই চারটি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার জানা গেছে, করোনা পরিস্থিতিতে আপাতত স্থগিতই থাকছে জাতীয় লিগ।

আগের সিদ্ধান্ত অনুযায়ী দুই ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দুটি মাঠে বাকি রাউন্ডের ম্যাচগুলো হবে। কিন্তু বিকেএসপির দুটি মাঠে দুটি ম্যাচ আয়োজন সম্ভব হলেও কক্সবাজারে সেটি সম্ভব নয়। ইতোমধ্যে প্রশাসন কক্সবাজারে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা দেওয়াতে কক্সবাজারে ম্যাচ আয়োজন সম্ভব নয়। এমন তথ্যই জানা গেছে বিসিবি সূত্রে।

এছাড়া জাতীয় লিগ শুরুর পর থেকে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারও। মোহাম্মদ আশরাফুল, সাদমান ইসলাম, আকবর আলীসহ বেশ কয়েকজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। এর ওপর প্রতিদিন আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। ক্রিকেটারদের পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

তবে আপাতত স্থগিত হলেও ভবিষ্যতে সুবিধাজনক সময়ে লিগ শুরু হবে। যেখান থেকে স্থগিত হয়েছে, সেখান থেকেই শুরু হবে খেলা।

প্রসঙ্গত, গত ২২ মার্চ জাতীয় লিগ শুরু হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল তৃতীয় রাউন্ডের খেলা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম