টেস্ট আঙিনায় বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১৬:৪৩আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৯:৩৪

২০০০ সালে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। অবশ্যই সেটি ছেলেদের ক্রিকেটের হাত ধরে। গত ২১ বছরে উত্থান-পতনের পথচলায় আছে অনেক মধুর স্মৃতি। এবার থেকে লাল বলের ক্রিকেটে হাসাবে বাংলাদেশের নারী ক্রিকেটাররাও। আইসিসির নারী ক্রিকেটের টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ।

আইসিসি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের ক্রিকেটে পূর্ণ সদস্য সব দেশকে টেস্ট মর্যাদা দেওয়ার। যেহেতু অনেক আগে থেকেই আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ নারী ক্রিকেট, তাই এ সিদ্ধান্তে সালমা-জাহানারারা পা রাখতে যাচ্ছেন টেস্ট আঙিনায়।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আইসিসি মেয়েদের ক্রিকেটের পূর্ণ সদস্যদের স্থায়ীভাবে ওয়ানডে ও টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

যেহেতু পূর্ণ সদস্য দেশগুলোকে টেস্ট মর্যাদা দিচ্ছে আইসিসি, তাই টেস্ট দলের সংখ্যা এখন দাঁড়ালো ১৩-তে। এতদিন ১০ দেশ খেলতো টেস্ট—ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তাদের সঙ্গে এবার যুক্ত হলো বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম