৬৩ রানে জিতলো চট্টলা ইস্টজোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১৮:৫৪আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৮:৫৪

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টে দ্বিতীয় দিন মুখোমুখি হয়েছিল চট্টলা ইস্টজোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন। বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ৬৩ রানের বড় জয় পেয়েছে চট্টলা।

শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়ারদের নিয়ে গড়া চট্টলা ইস্টজোন। আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ২৬৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে হৃদয় দেব সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় হৃদয় নিজের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া অধিনায়ক রিয়াদ খানের ব্যাট থেকে আসে ৯৩ রানের ঝলমলে এক ইনিংস।

জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোনের শাহরিয়ার আলম মাহিম একাই ৫ উইকেট নিয়েছেন। এছাড়া আবু বক্কর আহমেদ ও আবদুল্লাহ আল তৌফিক দুটি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নিয়েছেন সানজিদুর রহমান সোহান।

২৭০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোন। ২৭ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলটিকে উদ্ধার করার চেষ্টা করেন তিন নম্বরে নামা আরিফুল ইসলাম। ৭৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় আরিফুল ৬৭ রানের ইনিংস খেলেছেন। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ৪৬.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৬ রান করতে পারে জাহাঙ্গীরাবাদ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে অধিনায়ক আমির হোসেনের ব্যাট থেকে। এছাড়া সাগর আহমেদ ৩৭ বলে ২০ রানের ইনিংস খেলেছেন।

চট্টলা ইস্টজোনের সেরা বোলার মোস্তাকিম মিয়া। তিনি ৩১ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আহমেদ শরিফ, মাজহারুল হক দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম