এই পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৭:১২আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৭:১২

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন দিতে যাচ্ছে সরকার। এই অবস্থায় দুই দিন আগে জাতীয় ক্রিকেট লিগ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ১২ তারিখ বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সফরটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিসিবি অপেক্ষায় আছে সরকারি নির্দেশনার।

বিসিবি ন্যাশনাল গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সরকারি নির্দেশনাগুলো জানার পর আমাদের ম্যানেজমেন্টে সিদ্ধান্ত নেবে। এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। সিরিজ আয়োজনে সরকারি নিষেধাজ্ঞা থাকলে তো সিরিজ আয়োজন করার কোনও সম্ভাবনা নেই।’

কায়সার আরও বলেছেন, ‘নির্দেশনা আসার পর আমরা নিজেরাও পর্যালোচনা করে দেখবো, আমাদের মুভ করার মতো সুযোগ আছে কিনা। মুভ করার মতো অবস্থা না থাকলে এই মুহূর্তে যে ঝুঁকিটা তৈরি হয়েছে, সেখানে খেলা চালানো কঠিন। তবে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আমরা সরকারি নির্দেশনার অপেক্ষা করছি।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি চার দিনের ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল আসার কথা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। ম্যাচগুলো হওয়ার কথা ঢাকা ও সিলেটে।

পাকিস্তান সফরকে সামনে রেখে আগামী ৬ এপ্রিল সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের যুবাদের। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ও সরকারের লকডাউনের সিদ্ধান্তে আপাতত ক্যাম্প হচ্ছে না। তবে এই অবস্থায় যদি সিরিজটি মাঠে গড়ায়, তবেই কেবল সিলেটে ক্যাম্প শুরু হবে।

কায়সারের ভাষায়, ‘ক্যাম্প শুরু করার কথা ছিল ৬ এপ্রিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে টার্গেট করেই এই প্রস্তুতি ক্যাম্প শুরু করার কথা ছিল। এই মুহূর্তে ছেলেরা যে যার বাসাতেই অবস্থান করছে। যদি সিরিজটি স্থগিত হয়, তাহলে ক্যাম্প শুরু করার কারণ দেখি না। আপাতত আমরা অপেক্ষা করছি, দেখি বিস্তারিত কী নির্দেশনা আসে। পরিস্থিতির কারণে যদি স্থগিত করতে হয়, তাহলে স্থগিত হবে। এটা তো জাতীয় সমস্যা।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯ এপ্রিল চার দিনের ম্যাচ দিয়ে মাঠে গড়ানোর কথা সিরিজটি। সূচি অনুযায়ী, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৬ এপ্রিল। এই ম্যাচের সঙ্গে ২৮ ও ৩০ এপ্রিলের দুটি ওয়ানডেও হওয়ার কথা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ও ৫ মে হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ