কোয়ারেন্টিন কাটিয়ে অনুশীলনে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২৩:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২৩:৩৩

গত ২৭ মার্চ অনেকটা নীরবেই ভারতে গেছেন সাকিব আল হাসান। আগে ভাগে ভারতে গেলেও মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর শনিবার মুক্তি মিলেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। কলকাতার জার্সিতে তাই প্রথমদিনের মতো অনুশীলন করলেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। সাকিবের অনুশীলনের মুহূর্তের দুটি ছবি ব্যবহার করে ক্যাপশন খেলা হয়েছে, ‘সে (সাকিব) যেখানে ফিল পায়, সেখানে ফিরেছে!’

কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, ‘সদ্যই কোয়ারেন্টিন শেষ করেছেন সাকিব। গত ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিল। তবে আইপিএল শুরুর আগে তার নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ থাকছে।’

মূলত শনিবারই মাঠে ফেরেন সাকিব। কিন্তু সদ্যই কোয়ারেন্টিন কাটিয়ে মাঠে ফেরায় দলের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। শনিবার পুরোদমে অনুশীলন না করলেও প্রস্তুতি ম্যাচ শেষে সবার সঙ্গে কিছুটা সময় রানিং করে কাটান।

কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। ২০১৮ সালে সাকিবকে ছেড়ে দেয় কলকাতা। এরপর টানা দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতান সাকিব। পরবর্তী সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা থাকায় গত মৌসুমে সাকিবকে ছেড়ে দেয় হায়দরাবাদ।

আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পুনরায় দলে নিতে ৩ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম