পাকিস্তানের ‘ছোট’রা বাংলাদেশে আসছে, তবে একটু দেরিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৫:১২আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৫:১২

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের নির্ধারিত সফর সূচি ছিল ১২ এপ্রিল। কিন্তু ওই সময়ে তারা আসছে না বাংলাদেশে। পাঁচ দিন পিছিয়ে ১৭ এপ্রিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে আসছে পাকিস্তানের ‘ছোট’রা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

করোনাভাইরাসের নতুন ঢেউ ও দেশে লকডাউন চলায় পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও বিসিবির বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, দেরিতে হলেও পাকিস্তানের যুবারা আসছে বাংলাদেশে।

১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ওখান থেকে সোজা সিলেটে চলে যাবে পাকিস্তান। তিন দিনের কোয়ারেন্টিন শেষে সিরিজের প্রস্তুতি শুরু করবে সফরকারীরা। সফরে একটি চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি ওয়ানডে খেলবে তারা।

১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে ২১ ও ২২ এপ্রিল প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে পাকিস্তান। ২৩ এপ্রিল চার দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এই ম্যাচের সঙ্গে প্রথম তিন ওয়ানডে হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরের দু্ই ওয়ানডের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ৯ মে সিরিজ শেষে পরদিন বাংলাদেশ ছাড়বে পাকিস্তানের যুবারা।

সূচি:

২৩ এপ্রিল: চার দিনের ম্যাচ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

৩০ এপ্রিল: প্রথম ওয়ানডে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

২ মে: দ্বিতীয় ওয়ানডে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

৪ মে: তৃতীয় ওয়ানডে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

৭ মে: চতুর্থ ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম।

৯ মে: পঞ্চম ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম