লঙ্কা-মিশনের প্রস্তুতির প্রথম দিনে কী হলো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২০:৩৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:৩৬

প্রাথমিক দল ঘোষণা না হলেও শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুমিনুল-মুশফিকরা অনুশীলন করেছেন। সফরের আগে এক সপ্তাহের মতো অনুশীলনের সুযোগ পাচ্ছেন তারা।

বৃহস্পতিবার সকালে সবার আগে মিরপুরে অনুশীলনে আসেন মুশফিক। বেশ কিছুক্ষণ সেন্টার উইকেটে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিং করেন তিনি। এরপর চলে গেছেন ইনডোরের নেটে। কেবল তিনি নন, মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসানরাও অনুশীলন করেছেন।

ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ঝালিয়ে নিয়েছেন নিজেদের। স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের নির্দেশনায় শেরেবাংলা স্টেডিয়ামে হাত ঘুরিয়েছেন তাইজুল, নাঈম, মুমিনুল, মিঠুন ও সাইফরা। এদিকে পেসার তাসকিন আহমেদ বোলিং না করলেও পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে আলোচনা করেছেন বেশ খানিক সময়।  

নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়া দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ ও হাসান মাহমুদকে নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেছে। মিরপুরে স্কিল ট্রেনিং অনুশীলন না করলেও ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। পেসার হাসান মাহমুদও ফিটনেস নিয়ে কাজ করেছেন।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার গলে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম