নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন ক্রিকেট আয়ারল্যান্ডও!

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১৩:২২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৩:২৩

নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন ক্রিকেট আয়ারল্যান্ডও! নিরাপত্তার কারণে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। তাদের জায়গায় ডাকা হয়েছে আয়ারল্যান্ডকে। তবে তাদের ডাকা হলেও বাংলাদেশে খেলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটি। নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন ক্রিকেট আয়ারল্যান্ডও!
ক্রিকইনফো জানিয়েছে এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়ারল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘এ ক্ষেত্রে আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য সরকারের পক্ষ দেওয়া নির্দেশনাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে প্রাধান্য দেওয়া হবে। এই মুহূর্তে তারা সার্বিক নিরাপত্তা অবস্থা স্বাধীনভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে।’
বর্তমানে বাংলাদেশে ব্রিটিশ নাগরিকরা সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকিতে আছে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে রেখেছে। তাই তাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়ে রেখেছে। একইভাবে আয়ারল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য দফতর তাদের নাগরিকদের সতর্কতা অবলম্বনের কথা বলেছে।  

তবে ওয়ারেন ডিউট্রম বলেছেন, ‘ সেখানে যাবো কিনা যদি প্রশ্ন করা হয় তাহলে ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে উত্তর হ্যাঁ। কিন্তু আইসিসি ও বিসিবি যে ধরনের নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা স্বাধীনভাবে এই পরিকল্পনার মূল্যায়ন করতে চাই।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম