আজ মোস্তাফিজকে ছাড়াই নামছে রাজস্থান?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৪:১২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৪:১৮

সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর ম্যাচে খেলেছেন। তবে আরেক তারকা মোস্তাফিজুর রহমানের আইপিএল অভিযান হচ্ছে বিলম্বিত। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাঁহাতি পেসার। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুর কারণে তাকে ছাড়াই উদ্বোধনী ম্যাচে নামছে রাজস্থান। দলটির আজকের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১।

এবারের আসরে ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভেড়ায় রাজস্থান। নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।তবে এবার শুরুর দিকে খেলার সুযোগ হচ্ছে না তার।

গত ৪ এপ্রিল সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশের সতীর্থরা যখন বাড়ির পথে ছুটেছেন, মোস্তাফিজ তখন বিমানবন্দরেই সময় কাটিয়েছেন। এরপর বিকাল সাড়ে ৩টার ফ্লাইটে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি।

নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। সে কারণে রাজস্থানের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। কেননা রবিবার কোয়ারেন্টিন শেষ হয়েছে মোস্তাফিজের। ফলে অনুশীলন ছাড়া তাকে খেলানোর ঝুঁকি নেবে না রাজস্থান। তিনি অনুশীলনের সুযোগ পাচ্ছেন আজ থেকে। গত এক সপ্তাহ হোটেল রুমে বসে ওয়ার্কআউট করেই সময় কাটিয়েছেন। 

অবশ্য এই রাজস্থান গত আসরে ছিল পুরোপুরি ছন্নছাড়া একটি দল। সর্বশেষ আসরে সবার তলানির দল ছিল তারা। এবার অবশ্য পুরোপুরি নতুন রুপে ব্যয়বহুল ও সমৃদ্ধ বেঞ্চ নিয়েই দলটি মাঠে নামছে। অধিনায়কও নতুন- সানজু স্যামসন।

গত আসরে অবস্থা এমনই করুণ ছিল যে ওপেনিং জুটি সাজানো নিয়েই বেগ পেতে হয়েছে। টপে ৫টি কম্বিনেশনে সেই চেষ্টা করেও সফল হয়নি তারা। তাদের মধ্যে ছিল স্টিভেন স্মিথ ও রবিন উথাপ্পাও। এবার অবশ্য দলে এদের কেউই নেই। 

তবে এবার জস বাটলার, বেন স্টোকস ও জৈসওয়াল এবারের ওপেনিং জুটির জন্য ফেভারিটের তালিকায়। 

এবার অবশ্য রাজস্থানের দুর্ভাগ্য যে, শুরুর দিকে দলটির গত আসরের শীর্ষ উইকেট শিকারি জোফরা আর্চার খেলতে পারছেন না ইনজুরির কারণে। তার বদলে মরিসকেই বাড়তি দায়িত্ব নিতে হবে বোলিং বিভাগে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম