রাজস্থানের সবচেয়ে খরুচে বোলার মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ২২:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:৫৫

৭ দিনের কোয়ারেন্টিন শেষ করেছিলেন রবিবার (১১ এপ্রিল)। গত এক সপ্তাহ হোটেল রুমে বসে ওয়ার্ক-আউট করেই সময় কেটেছে মোস্তাফিজের। একরকম প্রস্তুতি ছাড়াই মোস্তাফিজকে একাদশে সুযোগ দিয়েছে রাজস্থান রয়্যালস। প্রস্তুতিহীন মোস্তাফিজের প্রথম ম্যাচটি একদমই ভালো কাটেনি। রাজস্থানের হয়ে সবচেয়ে খরুচে বোলার তিনিই। ৪ ওভারে ৪৫ রান খরচায় ছিলেন উইকেট শূন্য।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেওয়া রাজস্থান রয়্যালসের বোলারদের আজ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অধিনায়ক সাঞ্জু স্যামসন তার দলের ৮ বোলার ব্যবহার করেও সাফল্য পাননি। তার বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র চারটি ডট বল দিতে পেরেছেন তিনি। ৪ টি চার ও ১টি ছক্কা হজম করার পাশাপাশি তিনটি ওয়াইড বল করেছেন তিনি।

যদিও নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই মায়াঙ্ক আগরওয়ালকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেছিলেন মোস্তাফিজ। রিভিউতে নিশ্চিত আউট দেখা গেলেও আম্পায়ার আবেদনে সাড়া দেননি। আর রাজস্থানও রিভিউ নেয়নি। ফলে নিশ্চিত একটি উইকেট থেকে বঞ্চিত হন মোস্তাফিজ।

রাজস্থানের বোলারদের অগোছালো বোলিংয়ের সুযোগ নিয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাউলের ৫০ বলে ৯১ এবং দীপক হুদার ২৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে। আইপিএলের চলতি আসলে যা সর্বোচ্চ স্কোর।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম