বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের বিপদে ফেলে দিলেন কুমারা!

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ১৭:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৭:৫৩

ক্যান্ডিতে বাংলাদেশের পর প্রথম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ইনিংসে বল হাতে বিপদেই পড়তে হবে স্বাগতিকদের! হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ছিটকে গেছেন পেসার লাহিরু কুমারা। এ সিরিজেই আর বোলিং করতে পারবেন না তিনি।

কুমারা ছিটকে যাওয়ায় লঙ্কানদের ফ্রন্টলাইন বোলিং অপশন কমে দাঁড়ালো তিনে। সেখানে এখন সিমার মাত্র দু’জন- সুরাঙ্গা লাকমাল ও বিশ্ব ফার্নান্দো। আর লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে খণ্ডকালীন অফস্পিনার হিসেবে ধনাঞ্জয়া ডি সিলভা রয়েছেন।

তৃতীয় দিনে ফিল্ডিং করার সময়ই চোট পান কুমারা। শুক্রবার সন্ধ্যায় এমআরআই করার পর দেখা গেছে, তিনি চোট পেয়েছেন। অথচ প্রথম ইনিংসে ২৮ ওভার বল করেছিলেন, ৮৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।

পাঁচ মাসে দ্বিতীয়বার এমনটি হলো কোনও টেস্টের মাঝে চোট পেয়ে ছিটকে গেলেন কুমারা। গত বছর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টেও কুঁচকির চোটে ছিটকে গিয়েছিলেন। সেই ম্যাচের পরই কুমারা এই সিরিজে টেস্ট খেলতে নেমেছিলেন।  

স্বাভাবিকভাবেই তার চোট এই টেস্টে বোলিং অপশন নিয়ে বিপদে ফেলে দিয়েছে লঙ্কানদের। তবে দ্বিতীয় টেস্টে তার বিকল্প হিসেবে আছেন আসিথা ফার্নান্ডো ও অভিষেকের অপেক্ষায় থাকা দিলশান মাদুশাঙ্কা। শেষ টেস্টের ক্ষেত্রে স্পিনিং অপশনও রয়েছে। দলে রয়েছেন অভিষেক না হওয়ায় বামহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রমা।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের