জন্মদিনে প্লাজমা দানের ঘোষণা দিলেন শচীন

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ১৯:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৯:৪০

লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের আজ ৪৮তম জন্মদিন। অন্যান্য সময় কেক কেটেই দিনটি উদযাপনে ব্যস্ত থাকেন। কিন্তু করোনার আবহে সেই আয়োজন থেকে ‍দূরেই থাকছেন ভারতীয় ব্যাটিং গ্রেট। তবে নিজের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে করোনা রোগীকে প্লাজমা দানের ঘোষণা দিয়েছেন তিনি।

অবশ্য এমন ঘোষণার পেছনের কারণ কারও অজানা থাকার কথা নয়। কিছুদিন আগে করোনা পজিটিভ হয়েছিলেন শচীন। ছিলেন ২১ দিনের আইসোলেশনে। এখন করোনা জয়ী হয়ে করোনা আক্রান্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার টুইটারে এক ভিডিও বার্তায় শচীন বলেছেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন কিছুদিন আগে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমি করোনা পজিটিভ হয়েছিলাম। ছিলাম ২১ দিনের আইসোলেশনে। এই সময়ে পরিবার, চিকিৎসক ও আপনাদের সবার ভালোবাসায় সেরে উঠেছি।’

এর পরেই তিনি প্লাজমা দানের বিষয়টি তুলে আনেন, ‘গত বছর আমি একটি প্লাজমা ডোনেশন সেন্টার উদ্বোধন করেছি। সেখানকার চিকিৎসকরাই বলেছেন, যদি রোগীকে যথা সময়ে প্লাজমা দেওয়া যায়। তাহলে করোনা রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেন। আমি নিজেও যখন উপযুক্ত হয়ে যাবো, প্লাজমা দান করবো।চিকিৎসকের কাছেও আমি সেটি বলে রেখেছি।’

তিনি আরও বলেছেন, ‘আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই সবারই পাশে দাঁড়ানো জরুরি। সে জন্য যারা করোনা জয়ী হয়েছেন, তাদের বলছি, যদি আপনার চিকিৎসক অনুমতি দেন তাহলে অবশ্যই প্লাজমা দান করুন। তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমরা জানি, সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত পরিবার ও বন্ধুরা কতটা ঝামেলার মধ্যে থাকেন।’   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম