ক্যান্ডির উইকেটে বোলারদের জন্য কিছু নেই: তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ২০:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২০:৫৩

পাল্লেকেলেতে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। যার জবাবটা একইতালে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন শেষে স্বাগতিকরা স্কোরবোর্ডে জমা করেছে ৩ উইকেটে ৫১২ রান। পিছিয়ে আছে মাত্র ২৯ রানে। চতুর্থ দিনে কোনও উইকেটই পাননি বাংলাদেশের বোলাররা! দিনশেষে তাসকিন জানালেন, ক্যান্ডির উইকেটে বোলারদের জন্য আসলে কিছুই নেই।

বাংলাদেশের বোলারদের অসহায়ত্বের বিপরীতে সাবলীল ব্যাটিং করে গেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। যে শট যেভাবে খেলতে চেয়েছেন, সেভাবেই পেরেছেন। নিষ্প্রাণ উইকেটে চতুর্থ দিনের খেলা শেষে তাই অসহায়ত্ব প্রকাশ পেলো তাসকিনের কণ্ঠে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই পেসার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে এমন উইকেট বোলারদের জন্য অনেক কঠিন। দেখেন ওদের লাকমাল ৩৫ ওভার বল করেছে। আসলে উইকেটটাই এমন, সুযোগ তৈরী করার অপশন কম। ভালো বল একটু উনিশ-বিশ হলে, সেটা বাউন্ডারি হয়ে যাচ্ছে। উইকেটে আরও একটু সুবিধা পাওয়া গেলে ভালো হত। বোলারদের জন্য সত্যিই কঠিন ছিল।’

ক্যান্ডি টেস্টে চার দিন গড়ানোর পরও উইকেটে বোলারদের জন্য আসলে কোনও কিছু নেই। কিন্তু তাসকিন জানালেন, শ্রীলঙ্কাতে আরও ভালো উইকেট আশা করেছিলেন তারা, ‘টেস্ট ক্রিকেটটাই এমন হয় যে, উইকেটে টার্ন থাকবে না হয় সিমিং হবে। টার্ন থাকলে স্পিনাররা ভালো করবে, সিমিং হলে পেসাররা ভালো করবে। কন্ডিশন ভিন্ন হলে পরিকল্পনাও ভিন্ন থাকত। আশা করেছিলাম আরও একটু ভালো উইকেট। কন্ডিশন এমন যে কিছুই করার নেই। চেষ্টা করছি ভালো জায়গায় বল করতে। কীভাবে রান কম দেওয়া যায়, দল কীভাবে উপকৃত হবে, সেই চেষ্টাই করছি। আমি আমার স্ট্রেংথ অনুযায়ী বল করার চেষ্টা করছি। উইকেটে যেহেতু সহায়তা নেই, কিছু করার নেই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম