ছেলেদের আইপিএল চললেও হচ্ছে না মেয়েদের!

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১২:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১২:০২

ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেও চলমান থাকছে ছেলেদের আইপিএল। তবে মেয়েদের আইপিএল খ্যাত টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতাটি স্থগিত করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি।

ক্রিকইনফো জানাচ্ছে, কঠিন এই মুহূর্তে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না দেখেই এমন সিদ্ধান্ত নিতে পারেন আয়োজকরা। কারণ বিভিন্ন দেশ থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় অনেকগুলো চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বিসিসিআইকে। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড় আনার বেলায়।

গত বছর যেকয়জন বিদেশি খেলোয়াড় টুর্নামেন্টে ছিলেন। এদের মাঝে বাংলাদেশ থেকে ছিলেন দুজন- জাহানারা আলম ও সালমা খাতুন।

সাধারণত মেয়েদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ছেলেদের আইপিএলের প্লে-অফের সময়টায়। এবারের আইপিএল ৬ শহরে অনুষ্ঠিত হলেও মেয়েদের টুর্নামেন্টের জন্য বিসিসিআইয়ের পরিকল্পনায় ছিল একটি শহর-দিল্লি। তাও অবশ্য করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে। এখন নতুন করে পরিকল্পনা পাল্টায় কিনা সেটাই দেখার বিষয়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম