শীর্ষে যাওয়ার সুযোগ হাতছাড়া করলো কোহলিরা

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২১, ০০:১৭আপডেট : ০১ মে ২০২১, ০০:২৩

আইপিএলে আজ জিতলেই চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে শীর্ষে উঠতে পারতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু পাঞ্জাব কিংসের কাছে ৩৪ রানে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে বিরাট কোহলির দল। অপর দিকে এই ম্যাচ জিতে চারে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের সমান পয়েন্ট অর্জন করেছে পাঞ্জাব। তাদের সংগ্রহ ৭ ম্যাচে ৬।  

টস হেরে শুরুতে ব্যাট করতে নামা পাঞ্জাব সমৃদ্ধ স্কোরবোর্ড পেয়েছে অধিনায়ক লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে। তার ৫৭ বলে খেলা হার না মানা ৯১ রানের ইনিংসেই ৫ উইকেটে ১৭৯ রান তুলতে পারে পাঞ্জাব। টপের বাকিরা ব্যর্থ হলেও ক্রিস গেইল ২৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় তুলেছেন ৪৬ রান। রাহুলের ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছয়। শেষ দিকে স্পিনার হারপ্রীত ব্রারের মিনি ঝড়ও স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখে।

পরে এই হারপ্রীত ব্রারের ঘূর্ণিতেই কাবু হয়েছে ব্যাঙ্গালোর। ৭ বলের মাঝে বামহাতি স্পিনার ফেরান বিরাট কোহলি (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল (০) ও এবি ডি ভিলিয়ার্সের (০) মতো বিপজ্জনক ব্যাটসম্যানদের।

অবশ্য ১৯ রানে দেবদূত পাদিক্কালের উইকেট পতনের পর অধিনায়ক কোহলির ওপর ভর করেছিল ব্যাঙ্গালোর। কিন্তু ১১তম ওভারে পর পর কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ব্যাঙ্গালোরের লড়াইয়ের মূল ভিতটাই কাঁপিয়ে দেন হারপ্রীত। এক ওভার বিরতি দিয়ে তিনি এবি ডি ভিলিয়ার্সকে বিদায় দিলে পাঞ্জাবের জয়টা হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার মাত্র। শেষ দিকে হার্শাল প্যাটেল ১৩ বলে ৩১ রান করলেও সেটি ব্যবধান কমায় শুধু। শেষ পর্যন্ত কোহলির দল ৮ উইকেট হারিয়ে করেছে ১৪৫ রান। যা তিন ম্যাচে কোহলিদের দ্বিতীয় হার।

১৯ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন হারপ্রীত। ১৭ রান দিয়ে দুটি নিয়েছেন রবি বিষ্ণয়।

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম