ম্যাথুজকে খেলার সুযোগ দিলেন না তাইজুল

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২১, ১০:৪৭আপডেট : ০২ মে ২০২১, ১১:৩৮

ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্রুত গতিতে রান তোলার দিকে মনোযোগী হয়েছে স্বাগতিকরা। তবে সকাল সকাল উইকেটও তুলে নিতে পেরেছে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। তাদের লিড দাঁড়িয়েছে ৩০২ রান।

পাল্লেকেলেতে টার্ন করা শুরু করেছে বল। সকাল সকাল হাত খুলে মারার চেষ্টা করতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সঙ্গে রয়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নেও। অবশ্য এই সময় উইকেট তুলে নেওয়ার সুযোগও হাতছাড়া করেছে বাংলাদেশ। ১১.২ ওভারে তাইজুলের বলে শর্ট লেগে ক্যাচ উঠলেও সেটি হাতে জমানো যায়নি।

এক ওভার পর অবশ্য সাফল্যের মুখ দেখেন তাইজুল। তার বল ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি ম্যাথুজ। ফলাফল বল ইনসাইড এজ হয়ে জমা পড়ে শর্ট লেগে থাকা বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে। ম্যাথুজ সকালে একটি ছয় মেরে ফিরে যান ১২ রানে। ক্রিজে আছেন করুনারত্নে (৩৫) ও ধনাঞ্জয়া ডি সিলভা (৯)। 

এর আগে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করলে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৫১ রানে। প্রবীণ জয়াবিক্রমার ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ ফলোঅন এড়াতে পারেনি। যদিও সফরকারীদের ফলোঅন না করিয়ে ২৪২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে পরে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয়াবিক্রমা ৯২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয়াবিক্রমা ৯২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম