পাঞ্জাব অধিনায়কের ১ রানের দুঃখ, দিল্লির শীর্ষে ফেরার আনন্দ

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২১, ০০:৪০আপডেট : ০৩ মে ২০২১, ০০:৪০

অ্যাপেনডিসাইটিসে হাসপাতালে ভর্তি হতে হয়েছে লোকেশ রাহুলকে। নিয়মিত অধিনায়ক না থাকায় পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিতে নেমে অসাধারণ এক ইনিংস খেললেন মায়াঙ্ক আগারওয়াল। যদিও পুড়ছেন ১ রানের দুঃখে। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে অপরাজিত থাকলেন ৯৯ রানে। একা হাতে পাঞ্জাবকে টানলেও জেতাতে পারেননি। জয়ের হাসি সঙ্গী করে শীর্ষে ওঠার আনন্দ করেছে দিল্লি ক্যাপিটালস।

রবিবার আহমেদাবাদের আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি। আগারওয়ালের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে ভর করে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৬৬ রান। জবাবে শিখর ধাওয়ানের অপরাজিত হাফসেঞ্চুরিতে ১৪ বল আগে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দিল্লি। এই জয়ে চেন্নাই সুপার কিংসকে সরিয়ে ফের শীর্ষে বসেছে ৮ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া ঋষভ পান্তরা।

পাঞ্জাবের করা ১৬৬ রানের মধ্যে অধিনায়ক আগারওয়ালই করেছেন ৯৯। ৫৮ বলের ইনিংসটি এই ওপেনার সাজান ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড মালান। দিল্লির কাগিসো রাবাদা ৩৬ রানে নেন ৪ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন আভেষ খান ও অক্ষর প্যাটেল।

১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু পায় দিল্লি। উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান। ঝড়ো ব্যাটিংয়ে পৃথ্বি শ ২২ বলে ৩ চার ও সমান ছয়ে ৩৯ রান করে আউট হলেও আরেক ওপেনার ধাওয়ান জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৪৭ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৬৯ রানে।

ওয়ান ডাউনে নামা স্টিভেন স্মিথ ২২ বলে ১ বাউন্ডারিতে করেন ২৪ রান। অধিনায়ক পান্ত ১১ বলে ১৪। আর শিমরন হেটমায়ার ৪ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ১৬ রানে।

হারলেও ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আগারওয়াল।  

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম