মুস্তাফিজকে পিএসএলে খেলতে দিচ্ছে না বিসিবি!

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৫২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৯:৫৫

মুস্তাফিজকে পিএসএলে খেলতে দিচ্ছে না বিসিবি! পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন কাটার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। তবে তাকে সেখানে খেলার অনুমতি নাও দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)!  ক্রিকইনফো জানিয়েছে, নতুন তারকা হিসেবে তার ওপর যাতে বেশি চাপ না পড়ে, সে দিকে লক্ষ্য রেখেই এমনটি করতে যাচ্ছে বিসিবি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারসের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তাকে ৫০ হাজার ডলারে কিনেছিল লাহোর। তবে টুর্নামেন্টে খেলতে না পারলেও তাকে একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আমরা তাকে এনওসি দেওয়ার পূর্বে সব দিক বিবেচনা করবো। সে আমাদের তরুণ প্রতিভা। তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। আর তার বয়সকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।’

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম