ভ্রমণ নিষেধাজ্ঞা, আপাতত মালদ্বীপেই থাকবেন অজি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২১, ১৯:২১আপডেট : ০৬ মে ২০২১, ১৯:২১

ভারতের করোনা পরিস্থিতিতে সেখান থেকে আগতদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাই বিকল্প পথ অনুসরণ করেছেন আইপিএল খেলতে আসা অজি সদস্যরা। মধ্যবর্তী গন্তব্য হিসেবে সবাই ভারত ছেড়ে পৌঁছে গেছেন মালদ্বীপ।

ভারতের করোনারা দ্বিতীয় ঢেউয়ের পর থেকে অস্ট্রেলিয়ার সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। ১৫ মে পর্যন্ত ভারত থেকে আগতদের প্রবেশ মিলবে না অস্ট্রেলিয়ায়। আর প্রবেশ করলেই জেল বা জরিমানার মুখোমুখি হবেন যে কেউ।  সে কারণে আইপিএলে যাওয়া দেশটির ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকাররা এখন মালদ্বীপেই অবস্থান করবেন। ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেই ধীরে ধীরে দেশে ফিরে যাবেন তারা।

অবশ্য ক্রিকেটার হওয়ায় অস্ট্রেলিয়া সরকারের কাছ থেকে বিশেষ ছাড় কামনা করবে না দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, আইপিএল থেকে আগতদের জন্য তারা কোনওভাবেই সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা আদায় করবেন না। এর ওপর প্রতি সপ্তাহে বাইরে থেকে দেশটিতে প্রবেশকারীদের সংখ্যাও সীমিত করে রেখেছে সরকার। সে কারণে অন্য কারোর দেশে ফেরার সুযোগ ক্রিকেট অস্ট্রেলিয়া হরণ করতে চায় না।      

তবে বিপদে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অজি কোচ মাইক হাসি। আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ানদের মধ্যে একমাত্র করোনা আক্রান্ত হয়েছেন তিনি-ই। এখন ভারতেই অবস্থান করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, হালকা উপসর্গ রয়েছে সাবেক অজি ক্রিকেটারের। এখন তিনি ১০ দিনের কোয়ারেন্টিন মেনে চলবেন।   

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী