বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার নিয়ে কী ভাবছে বিসিবি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৯:৪০আপডেট : ০৮ মে ২০২১, ১৯:৪০

সাম্প্রতিক সময়ে করনোভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ার কারণে স্বাস্থ্য অধিদফতর বেশ কঠোর। বিশেষ করে ভারতের ব্যাপারে কঠোরতা আরও বেশি। ভারত থেকে আসা যাত্রীর দুই সপ্তাহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। এই কড়াকড়ির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিভি সম্প্রচার নিয়ে জটিলতায় পড়েছে বিসিবি। যদিও বিকল্প ভেবে রেখেছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজের টিভি সম্প্রচার যে চ্যানেলই করুক না কেন, এই সব টিভির মিডিয়া ক্রু সাধারণত ভারতীয় হয়ে থাকেন। ক্যামেরা ক্রু থেকে শুরু করে সব টেকনিক্যাল ক্রু-ই ভারতীয়। তারা সিরিজ শুরু হওয়ার তিন-চার দিন আগে এসে সব সেটআপ করেন।

কিন্তু এখন বিধিনিষেধ থাকায় ভারতীয়দের ব্যাপারে কঠোর স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মুহূর্তে বিসিবির সামনে খুব বেশি পথ খোলা নেই। স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কোয়ারেন্টিনে ‘ছাড়’ আদায় করা কিংবা অন্য কোনও দেশ থেকে ক্রু এনে সিরিজটি সম্প্রচার করা যায় কিনা, সেটি ভাবা।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে নিজেদের ভাবনার কথা বলেছেন, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। সরকারি যেসব প্রটোকোল আছে, তার মধ্য থেকেই কাউকে আনা যায় কিনা। এছাড়া আমরা অন্য বিকল্পগুলো দেখছি। বিশ্বের অন্য যে সব দেশে ক্রিকেট হচ্ছে, সে সব জায়গা থেকে ক্রু এনে খেলাগুলো চালাবো।’

এত জটিলতার মধ্যে সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখছেন না নিজামউদ্দিন, ‘সিরিজ অনিশ্চয়তার কোনও সম্ভাবনা দেখছি না। চ্যালেঞ্জ তো আছেই। যাতে এই ধরনের জটিলতা এড়ানো যায়, সেই চেষ্টা আমরা করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের