মা দিবসে শচীনের আবেগঘন টুইট

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২১, ১৬:০৬আপডেট : ০৯ মে ২০২১, ১৬:২৫

সন্তানের জীবনে মায়ের অবদানের কোনও শেষ নেই। মা দিবসে এই কথাটিই বলছেন সকলে। পাশাপাশি সম্মান জানাচ্ছেন মায়ের প্রতি। ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার অবশ্য দুই মায়ের প্রতি সম্মান জানিয়েছেন।

টুইটারে তিনি বলেছেন, ‘যত বয়সই হোক না কেন, মায়েরা সব সময়ই সন্তানদের জন্য প্রার্থনা করেন। তাদের কাছে আপনি সব সময়ই শিশু। আমি আসলেই ভাগ্যবান যে আমার জীবনে দুই মা-কে পেয়েছি। যারা আমাকে বড় করে তুলেছেন এবং সব সময় ভালোবাসা দিয়েছেন। আই ও কাকুকে মা দিবসের শুভেচ্ছা।’

সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ অবশ্য কবিতার ভাষায় মাকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও পোস্ট করেছেন টুইটারে। মাকে নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘সব সময় আমার শক্তি হয়ে এবং আমাকে সঠিক পথ দেখানোর জন্য মা তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সব সময়ই আমার বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম