সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ নিষেধাজ্ঞা, পিএসএল হবে তো?

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২১, ১২:১২আপডেট : ১১ মে ২০২১, ১২:১৯

করোনা পরিস্থিতির কারণে জুনে পাকিস্তানে পুনরায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু করা সম্ভব নয়। সে কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আমিরাতে টুর্নামেন্ট করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার! কর্তৃপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ থেকে আগতদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। যা কার্যকর হচ্ছে কাল বুধবার থেকেই।

ফ্র্যাঞ্চাইজিগুলোর ইচ্ছার কারণেই পিএসএলের বাকি ম্যাচ মরুর দেশটিতে করতে রাজি হয়েছিল পিসিবি। সংযুক্ত আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও চলছিল। যাতে আরব আমিরাত সরকারের কাছ থেকে অনুমতি আদায় করা যায়। কিন্তু দেশটির ভ্রমণ নিষেধাজ্ঞায় টুর্নামেন্ট হওয়া নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

পিসিবির এক মুখপাত্র বলেছেন, ‘পিসিবি আশা করেছিল সব কিছু হয়তো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সুরাহা হবে। যেহেতু দু দেশেই সামনে ঈদের ছুটি আছে। কিন্তু নিষেধাজ্ঞার ফলে পিসিবির কাছে এখন একটি অপশন থাকছে। সেটা হলো করাচিতেই ম্যাচগুলো আয়োজন করা।’

অবশ্য ওই মুখপাত্র আরও বলেছেন যে, ম্যাচগুলো করাচিতে আয়োজনের পক্ষে নয় পিসিবি। মার্চে এখানে টুর্নামেন্ট আয়োজনের কারণেই বিপদের মুখোমুখি হতে হয়েছিল। করোনা আক্রান্ত হচ্ছিলেন খেলোয়াড়সহ অফিসিয়ালরা। যে কারণে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। এই অবস্থায় আরেক বিকল্প হিসেবে শ্রীলঙ্কা থাকলেও সেখানকার কড়া স্বাস্থ্যবিধি সহ অনেকগুলো ঝক্কি-ঝামেলার বিষয় রয়েছে। ফলে টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে!      

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী