ঈদের ছুটিতে তামিম-মুশফিকদের জন্য কড়া নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ২২:৪৯আপডেট : ১১ মে ২০২১, ২২:৪৯

ঈদের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারই প্রস্তুতি হিসেবে গত দুই সপ্তাহ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আগামী ১৭ মে পর্যন্ত ছুটি কাটাবেন তামিম-মুশফিকরা। ১৮ মে থেকে শুরু হবে ফের অনুশীলন। ছুটিতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কড়া নির্দেশনা দিয়েছে ক্রিকেটারদের।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটারদের ছুটির সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন। মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা দলের প্রতিটি ক্রিকেটারকে নির্দেশ দিয়েছি যেন ছুটির সময় তারা সতর্ক থাকেন। চলাচল, সামাজিকতা- প্রতিটি ক্ষেত্রেই তা তাদের মেনে চলতে বলা হয়েছে, যেহেতু ঈদের পরই সিরিজ। আমাদের মেডিক্যাল বিভাগ থেকে তাদের বলা হয়েছে, যেন জনসমাগমে তারা একদমই না যান। এছাড়াও করোনামুক্ত থাকতে যা যা করণীয় সবই তাদের করতে বলা হয়েছে।’

এতদিন প্রাথমিক দল নিয়ে অনুশীলন চললেও ঈদের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। ওই দল নিয়েই ঈদের পর অনুশীলন শুরু হওয়ার কথা। চূড়ান্ত দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষার মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে ঢুকিয়ে অনুশীলন করানো হবে।

বাংলাদেশের অনুশীলন শুরুর দুই দিন আগে, অর্থাৎ আগামী ১৬ মে ঢাকায় পৌঁছানোর কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ঢাকায় ফিরেই তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। এরপর ১৯ মে থেকে লঙ্কানরা ফিরতে পারবেন অনুশীলনে।

১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে লঙ্কানরা বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবারাত্রির।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী