মালদ্বীপ থেকে কবে দেশে ফিরবেন স্মিথ-ওয়ার্নাররা?

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২১, ২০:৫৭আপডেট : ১৩ মে ২০২১, ২০:৫৭

ভারত থেকে কোনও যাত্রী অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না- এই নিষেধাজ্ঞায় আটকা পড়েছেন স্টিভেন স্মিথ-ডেভিড ‍ওয়ার্নাররা। করোনাভাইরাসের থাবায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আপিএল) স্থগিত হয়ে গেলেও দেশে ফিরতে পারেননি তারা। ভারত থেকে উড়ে গিয়ে কোয়ারেন্টিন কাটাচ্ছেন মালদ্বীপে।

করোনা ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। লাখ লাখ আক্রান্তের সঙ্গে চলছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় ভারত থেকে আসার পথ বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাদের সেই নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে আগামী শনিবার। এখন প্রশ্ন হলো- স্মিথ-ওয়ার্নাররা কবে দেশে ফিরতে পারবেন?

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর, শনিবার শেষ হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ যদি অস্ট্রেলিয়া সরকার আর না বাড়ায়, তাহলে রবিবারই স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে দেশের উদ্দেশে উড়াল দেবেন আইপিএলে অংশ নেওয়া অন্য খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকাররা। মালদ্বীপ থেকে দেশে ফিরলেও তাদের ঠিকই বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। অর্থাৎ, দেশে ফেরার অনুমতি পেলেও পরিবারের কাছে যেতে আরও অপেক্ষায় থাকতে হবে তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। যদি অস্ট্রেলিয়া প্রশাসন ভারত থেকে আসার নিষেধাজ্ঞা আর না বাড়ায়, তাহলে তাৎক্ষণিক স্মিথ-ওয়ার্নারদের দেশে ফেরানোর ব্যবস্থা করবে সিএ ও বিসিসিআই।

আইপিএলে অংশ নিতে এসে আটকা পড়েছেন ৩৬ অস্ট্রেলিয়ান। তাদের দেশের নিষেধাজ্ঞা উঠে গেলে ১৬ মে (রবিবার) একটি চার্টার্ড ফ্লাইটে মালদ্বীপ থেকে মালয়েশিয়া হয়ে সিডনি পৌঁছানোর খবরই ছেপেছে ভারতীয় মিডিয়া।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান