বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কার হুঙ্কার

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২১, ২০:৩২আপডেট : ১৪ মে ২০২১, ২০:৩২

পাল্টে গেছে শ্রীলঙ্কার ওয়ানডের নেতৃত্ব। দিমুথ করুণারত্নের জায়গায় অধিনায়কত্ব পেয়েছেন কুশল পেরেরা। তার নেতৃত্বে লঙ্কানদের ২০২৩ বিশ্বকাপের ‘প্রস্তুতি’ শুরু হচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। এবারের সফরে আছে তিনটি ওয়ানডে। সেই লক্ষ্যে রবিবার দল নিয়ে বাংলাদেশে আসার আগে হুঙ্কার ছাড়লেন নতুন দায়িত্ব পাওয়া পেরেরা।

শুধু নেতৃত্ব বদল হয়নি, খেলোয়াড়দের মানসিকতা পাল্টানোরও ডাক দিয়েছেন পেরেরা। বাংলাদেশের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলার লক্ষ্য তার। একই সঙ্গে আত্মবিশ্বাস বাড়ানোর বীজ বুনে দিচ্ছেন তিনি দলের মধ্যে। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে নতুন মিশন শুরুর অপেক্ষায় থাকা পেরেরা মনে করেন, ভয়ডরহীন ক্রিকেটেই আসছে শ্রীলঙ্কার সাফল্য।

বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। করুণারত্নের সঙ্গে স্কোয়াডে জায়গা হয়নি আরও দুই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালের। তারুণ্যের ওপর আস্থা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটি। এই দলটির দায়িত্ব দেওয়া হয়েছে পেরেরাকে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘ম্যাচ জিততে হলে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা যাবে না। যদি আপনি আপনার জায়গা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তাহলে নিজের শতভাগ দিতে পারবেন না। আমি খেলোয়াড়দের যেটা বলেছি, যাও এবং নিজের সবকিছু উড়ার করে দাও।’

পেরেরা কথার পরের অংশে বলেছেন, ‘যদি আমরা ভয় পাই, তাহলে আমরা আরও ডুবে যাব। আমি চেষ্টা করছি দলের মধ্যে একটি ধারা তৈরি করতে, যেখানে খেলোয়াড়দের মাধ্যে অনেক আত্মবিশ্বাসের জোগান দিতে চাই।’

১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ঢাকায় নেমে তিন দিনের রুম কোয়ারেন্টিনে থাকার পর ১৯ মে থেকে অনুশীলনের অনুমতি মিলবে তাদের। ২৩ মে প্রথম ওয়ানডে শুরুর আগে তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা আছে। বাংলাদেশ সিরিজ নিয়ে পেরেরার লক্ষ্য, ‘ব্যক্তিগতভাবে আমি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পছন্দ করি এবং আমার সাফল্যের কারণও এটি। যখন আমি ভয় নিয়ে খেলেছি, কাজ হয়নি। তাই আমি চাই সবাই আমার মতো খেলুক।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম