অনুশীলনে ফিরেও বৃষ্টির বাধায় সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৬:৫৯আপডেট : ১৮ মে ২০২১, ১৮:২৭

ঈদের ছুটি কাটিয়ে দুইদিনের ঐচ্ছিক অনুশীলন চললেও আজ থেকে ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে। প্রথম দিনের এই অনুশীলনটি হওয়ার কথা ছিল কৃত্রিম আলোয়! সাকিব আল হাসান তাতে যোগ দিলেও বৃষ্টির বাধায় পড়েছেন।

ফ্লাড লাইটের আলোয় অনুশীলন হওয়ার কথা বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত। আপাতত বৃষ্টির প্রকোপ কমলেও পরে হয়তো পুরোদমে অনুশীলনের সুযোগ রয়েছে সাকিবের। যদিও বৃষ্টি নামার ২০ মিনিট আগে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। অন্যদিকে তার মতো কোয়ারেন্টিন কাটিয়ে ফেরা মোস্তাফিজুর রহমানের মাঠেই নামা হয়নি। মিরপুরে তিনি এসেছেন, তবে ড্রেসিং রুম থেকে বের হননি। 

অথচ বিশেষ অনুমতি না পেলে এখানে তাদের থাকারই কথা ছিল না। আইপিএল স্থগিত হওয়ার পর ভারত থেকে গত ৬ মে দেশে ফিরেছেন সাকিব। ফেরার পর হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন। ওই অনুযায়ী কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন তারা।

মঙ্গলবার অনুশীলনের পর সকল ক্রিকেটার ঢুকে যাবেন জৈব সুরক্ষা বলয়ে। এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি।

প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে গত রবিবার বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। যাদের তিনদিনের রুম কোয়ারেন্টিন শেষ হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম