প্রস্তুতি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৬:৫৭আপডেট : ১৯ মে ২০২১, ১৬:৫৮

১২ দিনের কোয়ারেন্টিন শেষে মঙ্গলবার হোটেল থেকে মুক্তি মিলেছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। গতকাল অনুশীলন করার কথা থাকলেও বৃষ্টির বাধায় সেটি পারেননি। তবে আজ বুধবার ঠিকই অনুশীলন করেছেন দু’জন। মাঠের লড়াই শুরুর আগে শুধু দুই দিন অনুশীলন করতে পারবেন। এই সময়ে কি যথাযথভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব? এমন প্রশ্নে নিজের প্রস্তুতি আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন মোস্তাফিজ।

বুধবার মিরপুরে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বামহাতি এই পেসার। পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো-

প্রশ্ন: শ্রীলঙ্কার নতুন চেহারার দল। আপনাদের জন্য সেটা কতটা চ্যালেঞ্জের?

মোস্তাফিজ: আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে, কেউ ছোট নয়। আমার মনে হয়, আমরা দু’দলই সমান।

প্রশ্ন: আইপিএলে আপনার পারফরম্যান্স ভালো ছিল, এই সিরিজে ভালো করতে আত্মবিশ্বাসী কতখানি?

মোস্তাফিজ: আইপিএল থাকাকালীন ভারত আর আমাদের দেশ মিলিয়ে ২৫ দিন কোয়ারেন্টিনে ছিলাম। কালকে তো আমরা অনুশীলনই করতে পারিনি (বৃষ্টির কারণে), আজকে করলাম। আরও দুই দিন সময় পাবো। সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দিলাম… দেখি চেষ্টা করে কী হয়।

প্রশ্ন: প্রস্তুতির ঘাটতি…

মোস্তাফিজ: অনেক...।

প্রশ্ন: আজকের অনুশীলনে কোচের বার্তা কী ছিল?

মোস্তাফিজ: আমি তাড়াতাড়ি যেন ম্যাচের ফিটনেসে আসতে পারি, সেটাই বলেছেন।

প্রশ্ন: কোয়ারেন্টিন শেষে আপনার প্রথম দিনের বোলিং কেমন মনে হলো?

মোস্তাফিজ: একটানা যদি কিছু না করি, শুধু রুমের ভেতর টুকটাক যে কাজগুলো করা যায় সেগুলো করে যদি প্রথম দিনে অনেক কিছু ভাবি, তাহলে তো হওয়ার কথা নয়। আমি চেষ্টা করছি, যেন আস্তে আস্তে ছন্দে ফিরতে পারি।

প্রশ্ন: ভারতে বাবলে থাকা, এখানেও টানা বাবলে থাকা কতটা ক্লান্তিকর?

মোস্তাফিজ: গত দুই বছরে শুধু আমার জন্য নয়, সব খেলোয়াড়ের জন্যই কষ্টকর এই বায়ো-বাবল।

প্রশ্ন: বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচ নিয়ে কোচের বার্তা…

মোস্তাফিজ: এখন মাত্র অনুশীলন শেষ হলো, আজকে মাত্র এসেছি। এখনও ড্রেসিং রুমে বেশি সময় বসতে পারিনি। কোচ এখনও কোন পরিকল্পনার কথা বলেনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম